বাড়ির উঠোনে কেউটে সাপ, আর তা দেখে গৃহবন্দি বাড়ির লোকজন। এরকমই ছবি দেখা গেল মালবাজার মহকুমার ওদলাবাড়ির দক্ষিন বিধান পল্লী এলাকার গডন দে সরকারের বাড়ি।
গডন দে সরকার বলেন, মাঝে মধ্যে বাড়ির আসে পাসে এই বিষধর সাপকে ঘোরাফেরা করতে দেখা গেছে কিন্তু আজ বাড়ি উঠানে। তা দেখে বাড়ির কেউ আর ঘর থেকে বাইরে বের হওয়ার সাহস দেখায় নি।
বন দপ্তর যেহেতু সাপ ধরে না সেই কারনে আরো আতঙ্কিত হয়ে পড়ে বাড়ির লোক জন। এরপর খবর দেওয়া হয় সর্প প্রেমী শুভঙ্কর বসাক কে।
সাপ টিকে উদ্ধার করতে বেগপেতে হয় শুভঙ্কর কে। কারন মাঝে মধ্যেই বাড়ির আনাচেকানাচে ঢুকে পরছিল সাপ টি। প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় বস্তা বন্দি করা হয় সাপটিকে। সেই সাপকে তারঘেরা জঙ্গলে ছেরে দেন শুভঙ্কর। আর এরপরে কিছুটা নিশ্চিত হয় বাড়ির লোকজন। তবে এই বাড়ির বিভিন্ন আনাচেকানাচে আর সাপ আছে বলে জানা গেছে।

No comments:
Post a Comment