ALL FOR KERALA: কেরল দুর্যোগের পাশে দাঁড়াতে কি কি পদক্ষেপ বাংলার?? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 20 August 2018

ALL FOR KERALA: কেরল দুর্যোগের পাশে দাঁড়াতে কি কি পদক্ষেপ বাংলার??



নিজস্ব প্রতিনিধি: কেরালায় বিধ্বংসী প্রাকৃতিক দুর্যোগে আটকে থাকা পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের সম্পর্কে খোঁজ রাখা, অসুবিধায় তাঁদের পাশে দাঁড়ানো ও বিপজ্জনক পরিস্থিতিতে তাঁদের বাড়ি ফিরিয়ে আনার মুখ্য দায়িত্ব এরাজ্যের সরকারেরই। কিন্তু এখনো পর্যন্ত তাঁদের সঙ্গে কোনো যোগাযোগ স্থাপন করেছেন বলে শোনা যায়নি! কোনো হেল্পডেস্ক-ও খোলা হয়নি! তাঁদের বাড়ি ফিরিয়ে আনবার জন্য কোনো সরকারী বন্দোবস্ত করবার আবেদনও করা হয়নি। কিন্তু ইতোমধ্যেই কেরালার সি পি ‌আই (এম) সাংসদকে রাগেশ কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযুষ গোয়েলকে শুক্রবার চিঠি লিখে অনুরোধ করেছেন পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খন্ড, আসামসহ উত্তর ও উত্তর-পূর্বের রাজ্যগুলির জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করতে। সেই অনুযায়ী শনিবার বিকালে একটি বিশেষ ট্রেনের ব্যবস্থা হয়েছে এর্নাকুলাম থেকে, যাতে বিনামূল্যে এই সমস্ত পরিযায়ী শ্রমিকরা নিজের রাজ্যে ফিরতে পারবেন। রবিবার বিকেলেও একটি ট্রেন ছাড়া হবে বলে রেল মন্ত্রক সূত্রে জানা গেছে।

পাশাপাশি বাম বিধায়করা একমাসের ভাতা কেরল বানভাসি মানুষদের সাহায্যের জন্য দান করবেন। জানালেন বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী। রাজ্য সরকার ১০ কোটি টাকা দান করার ঘোষণায় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন সুজনবাবু ।

No comments:

Post a Comment

Post Top Ad