আসানসোল :তিন বছরের শিশু কন্যার যৌন হেনস্থার অভিযোগে একজন ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে রেলপার ভুঁইয়া পাড়ায়। ধৃতের নাম মনোজ রজক।
শিশুর বাবার অভিযোগ, ধৃত মনোজ রজক চকলেট ও বিস্কুট দেখিয়ে ওই শিশু কন্যার যৌন হেনস্থা করে ।এই ঘটনার পর বিজেপির লিগ্যাল সেলের পক্ষ থেকে থানায় বিক্ষোভ দেখান হয়। এর পর আসানসোল উত্তর থানার পুলিশ তাকে গ্রেফতার করে। শনিবার তাকে আদালতে পাঠানো হয়।

No comments:
Post a Comment