মৃন্ময় নস্কর ,দক্ষিন ২৪ পরগনা: বজবজ গুলি কাণ্ডে ধৃত মূল দুই আসামী। জানা যায়, তদন্তে নেমে পুলিশ গ্রেফতার করে অভিযুক্তদের।
প্রসঙ্গত, বজবজের নীচু জমি বিক্রি নিয়ে মাফিয়াদের মধ্যে বিবাদ বাঁধে। বিবাদকে কেন্দ্র করে মাফিয়া মইদুল ইসলামকে গুলি করে পালায় কয়েকজন দুষ্কৃতী । এরপরই চাঞ্চল্য ছড়িয়েছিল এলাকায়।
পুলিশ সূত্রে খবর, শনিবার নিম্ন লিখিত ধারায় আলীপুর কোর্টে পাঠানো হয়েছে আসামীদের । অভিযুক্তরা হল শেখ রফিক ও লুৎফর হাজরা। 341,326,307,34 আইপিসি ও 25/27 আর্মস অ্যাক্টে অভিযুক্ত করা হয়েছে তাদের। বজবজ থানার পুলিশ অভিযুক্তদের পুলিশি হেফাজতে রাখার আবেদন চাইবে কারণ যাতে এর মূল পাণ্ডা কারা আছে তা জানার জন্য।

No comments:
Post a Comment