মৃন্ময় নস্কর, দক্ষিণ ২৪ পরগণা: জব কার্ডের বেনিফিসারিরা পরিকল্পনাকে বাস্তবে রুপান্তরিত করতে ২,০০০ টি নিম গাছের চারা রোপন করে ফেলেছে ক্যানিং পুরাতন নৌকাঘাট রোড, এস ডি রোড,ক্যানিং নিউ বাসট্রামিন্যাল,মাতলা ব্রীজ রোড এলাকায়।এছাড়া আম,জাম, আমলকি, জামরুল,নারকেল,লিচু সহ বিভিন্ন প্রজাতির ফল গাছের ছাড়া রোপন করে।পাশাপাশি মেহগনি, সোনাঝুড়ি এবং সুন্দরী,কাঁকড়া ম্যানগ্রোভ গাছের চারা রোপন করে প্রকৃতির ভারসাম্য রক্ষার্থে।বেনিফিসারিদের উদ্দেশ্য ১০০ মধ্যে ১০০ শতাংশ কাজের বজায় রাখা।তাই জব কার্ডের বেনিফিসারিরা পরিকল্পনা কে বাস্তবে রুপান্তরিত করতে নিম গাছের চারা রোপন করে বৃক্ষকে দেখভাল করতে শুরু করে দিয়েছে এবং লালন-পালন করে নিম গাছের চারা গুলিকে কে বড় করে তুলতে দিনে ও রাতে দেখভালের খামতি রাখছে না জব কার্ডের বেনিফিসারিরা।গত ৯ জুলাই এই পরিকল্পনা কাজের শুভ সূচনা করেন ক্যানিং-১ যুগ্ম বিডিও জয়প্রকাশ মন্ডল।আর এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাব্লু ডি ও উমা দাস, পিএও পায়েল বারিক, মাতলা রেঞ্জ বনবিভাগের বনকর্মীরা, মাতলা-১ গ্রাম পঞ্চায়েতের সদস্য হরেন ঘোড়ুই, অহল্যা কয়াল, ভি এল ই কমলাকান্ত সাহা প্রমুখ।
গত ২১ জুলাই বিকালে এই কাজের পরিদর্শন করতে আসেন ক্যানি-১বিডিও নীলাদ্রি শেখর দে।তিনি সমস্ত কাজ গুলি গুরুত্ব সহকারে খতিয়ে দেখেন এবং জব কার্ডের বেনিফিসারিদের সঙ্গে নিম গাছের চারা রোপন বিষয়ে কথা বলেন ও আলোচনা করেন।তিনি বেনিফিসারিদের সঙ্গে নিম গাছের চারা রোপন করে দেখিয়ে দেন কিভাবে রোপন করতে হবে।ফলে উৎসাহিত হয় জব কার্ডের বেনিফিসারিরা।ক্যানিং-১ বিডিও নীলাদ্রি শেখর দে বলেন মাতলা-১ অঞ্চলে নিম গাছের চারা রোপনের কাজ চলছে।একটি গাছ একটি প্রান।প্রকৃতির ভারসাম্য রক্ষার্থে বৃক্ষ রোপন খুব প্রয়োজন তা সকলের কাছে অজানা নয়।জব কার্ডের বেনিফিসারিরা বলেন নিম গাছ বহু বর্ষজীবি ও চির হরিত বৃক্ষ। আকৃতিতে ৪০-৫০ ফুট পর্যন্ত লম্বা হয়। এর কান্ড ২০-৩০ ইঞ্চি ব্যাস হতে পারে। ডালের চারদিকে ১০-১২ ইঞ্চি যৌগিক পত্র জন্মে। পাতা কাস্তের মত বাকানো থাকে এবং পাতায় ১০-১৭ টি করে কিনারা খাঁজকাটা পত্রক থাকে। পাতা ২.৫-৪ ইঞ্চি লম্বা হয়।তারা আরও বলেন নিম গাছের বহুবিধ উপকারিতা।নিম রক্তের সুগার লেভেল নিয়ন্ত্রণ করে এবং উজ্জ্বল সুন্দর ও দৃষ্টি নন্দন চুল পেতে নিম পাতার অবদান অপরিসীম।দাঁতের সুস্থতায় নিমের ডাল দিয়ে মেসওয়াক করার প্রচলন রয়েছে সেই প্রাচীনকাল থেকেই।এমনকি ওজন কমাতে নিমের ফুলের জুস খুব উপকারি।রক্ত পরিস্কার করা,ম্যালেরিয়া, ব্রন দূর করে,অ্যালার্জী, একজিমা প্রমূখ বিষয়ে উপকারি নিম গাছ।এমনকি নিমের অক্সিজেন স্বাস্থ্যে পক্ষে উপকারি।।তাই নিম চারা গাছের রোপন করা পরিকল্পনা ও তাকে বাস্তবে রুপান্তরিত করতে এই প্রচেষ্টা।

No comments:
Post a Comment