করণ জোহর সমকামী? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 1 August 2018

করণ জোহর সমকামী?


বলিউডের সবচেয়ে নামী চিত্রনির্মাতা করণ জোহর তার সেক্সুয়ালিটি নিয়ে এই প্রথম খোলাখুলি মুখ খুলেছেন - এবং তাঁর প্রকাশিতব্য আত্মজীবনীতে প্রায় স্বীকারই করে নিয়েছেন যে তিনি একজন সমকামী।
ভারতে এই প্রথম তার মাপের কোনও তারকা নিজেকে সমকামী বলে ঘোষণা করলেন - যদিও তিনি আইনি হেনস্থার ভয়ে কথাটা সরাসরি উচ্চারণ করেননি।
ভারতে যারা সমকামীদের অধিকার অর্জনে আন্দোলন করে থাকেন তারা করণ জোহরের এই স্বীকারোক্তিকে স্বাগত জানাচ্ছেন - তবে আইনি হেনস্থা নিয়ে তার মন্তব্য কিছু ভুল ধারণা তৈরি করতে পারে বলেও তারা কেউ কেউ সতর্ক করে দিচ্ছেন।
বলিউডে গত বেশ কয়েক বছর ধরেই সম্ভবত সবচেয়ে বড় জল্পনা ছিল করণ জোহর কি সমকামী?
এতদিন ধরে সে প্রশ্নের স্পষ্ট জবাব এড়িয়ে আসার পর নিজের আত্মজীবনী 'অ্যান আনস্যুটেবল বয়'-তেই অবশেষে তার উত্তর দিয়েছেন তিনি।
সরাসরি বলেছেন, "সবাই জানে আমার সেক্সুয়াল ওরিয়েন্টেশন কী! যদিও সেটা আমি চিৎকার করে বলতে চাই না, কারণ আমি এমন এক দেশে বাস করি যেখানে এটা বললে হয়তো আমার জেল হবে!"
এই মন্তব্য প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে প্রায় একটা বিস্ফোরণ ঘটেছে বলা চলে। করণ জোহর এটাও স্বীকার করেছেন যে শাহরুখ খানের সঙ্গে তার শারীরিক সম্পর্ক নিয়ে গুজব তাকে ভয় আর যন্ত্রণায় কুঁকড়ে দিয়েছিল।
করণ জোহরের আগে ভারতে এরকম কোনও বড় মাপের সেলিব্রিটি নিজেকে সমকামী বলে স্বীকার করার সাহস দেখাতে পারেননি।

No comments:

Post a Comment

Post Top Ad