অর্ক রায়,মালদা,০২আগষ্টঃ আগ্নেয়াস্ত্র সহ ২ কুখ্যাত দুস্কৃতিকে গ্রেপ্তার করল ইংরেজবাজার থানার সাদা পোষাকের পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার গভীর রাতে ইংরেজবাজার থানার অমৃতি সেকান্দারপুর এলাকা থেকে দুস্কৃতিদের গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম,মুক্তার আলী(২৮) ও আব্দুল রহিম(২৯)। বাড়ি ভূতনি থানার উত্তর চন্ডিপুর জুলাবদিটোলা গ্রামে।ধৃতদের কাছ থেকে পুলিশ উদ্ধার করেছে, ১টি মাসকেট ৩টি পাইপগান ও ২ রাউন্ড কার্তুজ। বুধবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে ইংরেজবাজার থানার সাদা পোষাকের পুলিশ সেকেন্দারপুর এলাকায় পৌছে আগ্নেয়াস্ত্রসহ ২ দুষ্কৃতীকে গ্রেপ্তার করে ইংরেজবাজার থানার পুলিশ। পুলিশের ধারণা আগ্নেয়াস্ত্রগুলি নিয়ে বিক্রি করার উদ্দেশ্যে ওই এলাকায় পৌছায় দুষ্কৃতীরা। তাদের সাথে আরও কেউ রয়েছেকিনা তা তদন্ত শুরু করেছে পুলিশ। বৃহস্পতিবার ধৃতদের জেলা আদালতে তোলা হয়। জিজ্ঞাসাবাদের জন্য তাদের পুলিশি হেফাজতের নেওয়ার জন্য আবেদন জানিয়েছে ইংরেজবাজার থানার পুলিশ।

No comments:
Post a Comment