প্রবীণ স্বাধীনতা সংগ্রামীর অ্যাকাউন্ট থেকে উধাও লক্ষাধিক টাকা। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল থানার ঘাগরা গ্রামে। স্বাধীনতা সংগ্রামী রণজিৎ বয়ালের অ্যাকাউন্ট থেকে ১ লক্ষ ২৭ হাজার ৫১৫ টাকা আট দফায় তোলা হয়েছে। ১৫ আগষ্ট রণজিৎ বাবুর নাতনির মেয়ের অন্নপ্রাশন আছে সেই কারনে ১ আগষ্ট কলকাতার এক সোনার দোকানে কেনাকাটা করতে গিয়ে কার্ড ব্যবহার করার সময় দেখেন ব্যালেন্স পর্যাপ্ত নেই। সংগে সংগে বাড়িতে ফোন আসে রণজিৎ বাবুর কাছে। রণজিৎ বাবু স্টেট ব্যাংকে গিয়ে বই আপ টু ডেট করে দেখেন ৪ জুলাই থেকে ২৭ জুলাই আট দফায় ১ লক্ষ ২৭ হাজার ৫১৫ টাকা তোলা হয়েছে কার্ডের মাধম্যে। কিন্তু বাড়িতে এ টি এম কার্ড থাকা কালিন কিভাবে টাকা তোলা হল সেই নিয়ে ধন্দে রণজিৎ বাবু। কিভাবে এই টাকা তোলা হল তা ব্যাংকে জানতে গেলে ব্যাংক সহযোগিতা করে নি। পাশাপাশি বাধ্য হয়ে ৯৩ বছরের বৃদ্ধ রণজিৎ বাবু যখন মহিষাদল থানার দারস্থ হন সেখানেও তাকে ফিরিয়ে দেওয়া হয় সহযোগিতা না করে। পরে স্থানিয়ে মানুষ থানায় যায় রণজিৎ বাবু যে স্বাধীনতা সংগ্রামী তা বলার পর থানা সহযোগিতা করে। এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রণজিৎ বাবু তিনি বলেন একজন স্বাধীনতা সংগ্রামীর সংগে থানা যে ব্যবহার করলো তাহলে সাধারণ মানুষের ক্ষেত্রে এরা কি করবে। তবে একটি প্রশ্ন উঠে আসছে বাড়িতে এ টি এম কার্ড থাকা স্বত্বেও কিভাবে অ্যাকাউন্ট থেকে টাক উধাও হল।

No comments:
Post a Comment