অসহায় বৃদ্ধার পাশে দাঁড়াল পুলিশ! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 9 August 2018

অসহায় বৃদ্ধার পাশে দাঁড়াল পুলিশ!



পুলিশের সহযোগিতায় ব্যাঙ্কের পাসবই ফিরে পেলেন এক বৃদ্ধা।ঘটনাটি ঘটেছে বনগাঁ শুকপুকুরিয়া ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঞ্জু সরন (৭৫)নামে এক বৃদ্ধার ব্যাঙ্কের বই হারিয়ে যায় মাস চারেক আগে।তারপর থেকে ব্যাঙ্কের দরজা সহ একাধিক ব্যক্তির দারস্থ হয়েও তার বই এর ব্যবস্থা কেউ করতে পারেনি৷ ৫ ছেলে কোন সংসারে ঠাঁই মেলেনি তার ৷স্বামীহারা নিরক্ষর অসহায় অসুস্থ ওই বৃদ্ধার বেঁচে থাকার একমাত্র রসদ ব্যাঙ্কের বইতে জমা হওয়া বার্ধক্য ভাতার টাকা।

বৃহস্পতিবার সকালে বনগাঁ থানার দরজায় দীর্ঘ সময় বসে থাকতে দেখে গদাধর সিংহ রায় নামে এক পুলিশ অফিসার সমস্ত ঘটনা জানতে চায়। সমস্ত ঘটনা পেরে বৃদ্ধাকে পুলিশের সহযোগিতায় ব্যাঙ্কে নিয়ে গিয়ে পাস বইয়ের ব্যবস্থা করে দেন ।বৃদ্ধা অত্যন্ত খুশি হয়ে ছলছলে চোখে পুলিশকে আশীর্বাদ করে থানা থেকে বিদায় নেন।

No comments:

Post a Comment

Post Top Ad