রাজ্য সরকারের উদ্যোগে পালন করা হল আদিবাসী দিবস।উত্সবটি অনুষ্ঠিত হয়েছে বাগদা ব্লকের আষারু গ্রাম পঞ্চায়েত এলাকার নিলাবাঁশকুটি গির্জা প্রাঙ্গণে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনগাঁর মহাকুমা শাসক কাকলি মুখার্জী , বাগদার বি ডি ও ইরফান হাশমি ও বিধায়ক দুলাল বর এবং বিশিষ্ট ব্যক্তি বর্গ।
আদিবাসী মহিলারা ঝুমুর নাচের মধ্যে দিয়ে বরন করে নেওয়া হয় অতিথি দের। বিধায়ক দুলাল বর বলেন যে ,"আদিবাসী সম্প্রদায়ের মানুষরা সত্যি সমাজে অনেক পিছিয়ে আছে। নিজেদের উন্নয়নে নিজেদের এগিয়ে আসতে হবে।" এছাড়া অনুষ্ঠানের তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন অতিথিরা। আদিবাসীরা সমাজে অনেক পিছিয়ে পরছে তাই তাদের উন্নয়ন করতে মুখ্যমন্ত্রী নিজের হাতে রেখেছেন এই দপ্তর এমনটা দাবী করেন বাগদার বিধায়ক।

No comments:
Post a Comment