পর্নসাইট থেকে ২৫ হাজার ডলার পেলেন ইনি - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 16 August 2018

পর্নসাইট থেকে ২৫ হাজার ডলার পেলেন ইনি



পৃথিবীর একটি বিখ্যাত পর্নসাইটের তরফে ২৫ হাজার মার্কিন ডলার দেওয়া হয়েছে মেরিঅ্যান উরাইবকে। টেক্সাসের এই মহিলাকে কেন দেওয়া হল এত টাকা? শুনলে তারিফ করতে বাধ্য হবেন।
পর্নসাইট ‘পর্নহাব’-এর তরফে ২৫ হাজার মার্কিন ডলার পেয়েছেন মেরিঅ্য়ান উরাইব। কিন্তু যৌনতার লেশমাত্র নেই এখানে। রয়েছে সাফল্যের এক অনন্য কাহিনি। রয়েছে এক অদ্ভুত সুন্দর খবর।
মেরিঅ্যানকে ‘কলেজ স্কলারশিপ’ বাবদ এই অর্থ দেওয়া হয়েছে। কঠিন প্রতিযোগিতায় জিতে এই অর্থ পেয়েছেন মেরিঅ্যান। শুনলে চমকে যাবেন, তিনি প্রতিবন্ধী!
‘পর্নহাব’-এর তরফে ঘোষণা করা হয়, দরিদ্র পড়ুয়াদের উচ্চশিক্ষার জন্য একটি স্কলারশিপ দেওয়া হবে। লিখিত পরীক্ষার পাশাপাশি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে দিতে হয়েছে ইন্টারভিউ। মেরিঅ্যানের পরীক্ষা কেমন হয়েছিল?
‘পর্নহাব’-এর ভাইস প্রেসিডেন্ট কোরি প্রাইস বলেছেন, ‘‘মেরিঅ্য়ানের প্রবন্ধে একটা আত্মবিশ্বাস ছিল। পড়ে মনে হয়েছিল, একটা জেদ যেন ওকে তাড়া করছে। আমরা এমন একজনের সন্ধান করছিলাম, যে আনন্দ  বিতরণ করতে সর্বত্র। একটা ইতিবাচক পরিবর্তনের ধারক হবে।’’
১০০০-এর বেশি পরীক্ষার্থীর মধ্যেও মেরিঅ্য়ানের ভিতরের আগুন চিনতে অসুবিধা হয়নি কর্তৃপক্ষের।
অর্থাভাবে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে উচ্চশিক্ষা শেষ করতে পারেননি মেরিঅ্য়ান। তার উপরে একটি সংস্থার অর্থনৈতিক অনিয়ম প্রকাশ্যে এনে দুষ্কৃতীদের কবলে পড়েন। তার পর থেকেই প্রতিবন্ধী। কিন্তু অদম্য জেদ কবেই বা হেরেছে?

No comments:

Post a Comment

Post Top Ad