দক্ষিণী তারকা প্রভাস বাহুবলী সিনেমাটি করে ইন্ড্রাষ্ট্রীতে নিজের অবস্থান জানান দিয়েছেন বেশ শক্ত করেই। সময়টাও বেশ ভালোই যাচ্ছে প্রভাসের। বাহুবলি ১ ও ২ ছবির ব্যবসায়িক সাফল্যের পর তার পরবর্তী ছবির জন্যে অধীর আগ্রহে আছে ভক্তরা। বাহুবলীর পর ‘সাহো’ নামের একটি ছবিতে কাজ করছেন প্রভাস। ছবিটিতে তার বিপরীতে নায়িকা হিসেবে থাকছে বলিউড তারকা শ্রদ্ধা কাপুর।
আর একটু বাস্তবধর্মী অ্যাকশন দেখাতে একটি দৃশ্যেই ১৭টি গাড়ি, ৫টি ট্রাক ও একটি হেলিকপ্টার ভাঙ্গা হয়। আর এইসব স্টান্টের জন্য সর্বমোট ব্যয় হয়েছে ৯০ কোটি টাকা!সম্প্রতি ‘সাহো’ নিয়ে কথা বলেছেন প্রভাস। আর সেখানেই জানিয়েছেন এক চমকপ্রদ তথ্য। অ্যাকশনধর্মী ছবিটির অ্যাকশন দৃশ্য পরিচালনার জন্য হলিউডের অ্যাকশন এক্সপার্ট কেনি বেটসকে আনা হয়। আর তার ইচ্ছা অনুযায়ীই শুটিং চলছে দুবাই ও রোমানিয়ায়।
ছবিটি নিয়ে আশাবাদী প্রভাস নিজেও। জানিয়েছে এটি বাহুবলির চেয়েও বড় বাজেটের ছবি হতে যাচ্ছে।
ইতোমধ্যেই ছবিটির টিজার প্রকাশ করা হয়েছে। এই বছরের ডিসেম্বরে রুপালি পর্দায় মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটির।
No comments:
Post a Comment