'যৌনদৃশ্যে অভিনয় করলেই লোকজন মুখ বাঁকায়' - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 13 August 2018

'যৌনদৃশ্যে অভিনয় করলেই লোকজন মুখ বাঁকায়'


সমাজের অন্ধকার দিকগুলো নিয়ে নির্মিত হচ্ছে ওয়েব সিরিজ ‘আব দিল কি শুন’। এতে অভিনয় করেছেন টেলি অভিনেত্রী শামা সিকান্দার। এর আগে তার নানান চরিত্রে অভিনয় নিয়ে শুরু হয়েছে আলোচনা। এসবের জবাবে শামা বলেছেন, ‘একটা ধাঁচে আটকে থাকতে চাই না। সব রকমের চরিত্রে অভিনয় করতে চাই।’
২০১৬ সালে ‘সেক্সহোলিক’ নামের একটি শর্ট ফিল্মে দেখা গিয়েছিল শামা সিকান্দারকে। সেই শর্ট ফিল্মে শামার চরিত্রটি নিয়ে তীব্র বিতর্ক হয়। বিতর্কের কারণ বড়লোক বাড়ির এক গৃহিণীর হঠাৎই স্বামীর কাছে তার স্বীকারোক্তি, ‘গত ৭ মাসে আমি অন্তত ২০ জন পুরুষের সঙ্গে যৌন সম্পর্কে জড়িয়েছি।’ আর সেই গৃহিণীর চরিত্রেই দেখা গিয়েছিল শামাকে। বিক্রম ভাটের ওয়েব সিরিজ ‘মায়া’ তে আবার এক সমকামীর চরিত্রে অভিনয় করেছিলেন শামা সিকান্দার।

সেই সময়কার সেই বিতর্ক নিয়ে সংবাদ মাধ্যমের কাছে শামার বক্তব্য, ‘যৌনতাকে আমাদের সমাজে খুবই খারাপ ভাবে দেখা হয়। সবাই কিন্তু অজ্ঞানে আর সজ্ঞানে সেটাই করে চলেছে। দেশের জনসংখ্যাও বেড়ে চলেছে বিপুল ভাবে। কিন্তু যৌন দৃশ্য দেখলেই লোকজন মুখ বাঁকায়। আমদের থেকে বড় হিপোক্রিট এই বিশ্বে আর কোথাও আছে?’
শামা আরও বলেন, ‘যৌনতা খুব সুন্দর একটা বিষয়। গোপন না করে আসুন বিষয়টার সম্মুখীন হই। আর সিনেমার মধ্যে তো এসব নিয়ে প্রশ্ন ওঠাই উচিৎ নয়। কারণ সিনেমায় আমি আর শামা নই। আমি সেই চরিত্রটি। যৌনদৃশ্যে অভিনয় ভালো-খারাপ বিচার করার আমরা কে? প্রশ্ন যদি করতেই হয়, সে তো সৃষ্টিকর্তাকে করা উচিত।’
তবে এই ধরনের চরিত্রই যে তার পছন্দের সেটা উল্লেখ করে শামা বললেন, ‘এই চরিত্রগুলো অভিনেত্রী হিসেবে নিজেকে মেলে ধরার সুযোগ দেয়। আমি সেক্সি। আর তাতে আমার পরনে যাই থাকুক না কেন আমাকে সেক্সি দেখাবেই। আমার ভাবনাগুলো ছবির মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দিতে চাই। সিনেমা ভালবাসি আর সেই সব সিনেমার মাধ্যমেই আমি মানুষের কাছে পৌঁছে যেতে চাই।’

No comments:

Post a Comment

Post Top Ad