অর্ক রায়, মালদা: তৃণমূল-বিজেপি গোষ্ঠী সংঘর্ষ। NRC ইস্যুতে তৃণমূল ও বিজেপি দু’দল মিছিল বের হয়। মিছিল এক রাস্তায় চলে আসলে শুরু হয় মারামারি, সংঘর্ষ। বিজেপির দাবী, মমতা বন্দ্যোপাধ্যায় ১ লক্ষ ২৫ হাজার লোকের ভেরিফিকেশন পাশ করাননি।
NRC প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু শরণার্থীদের দিকে তাকাচ্ছেন না, মুসলিম অবৈধভাবে অসমে অনুপ্রবেশকারীদের জন্য তিনি লড়ছেন। ১ লক্ষ ২৫ হাজার মানুষ রাজ্য সরকারকে আবেদন করেছিল যে তারা বৈধভাবে বসবাস করতেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মাত্র ১৪ হাজার অ্যাপ্লিকেশন ভেরিফিকেশন করে পাঠিয়েছেন। এর প্রতিবাদে শনিবার মালদা চত্বরে বিজেপির এক বিরাট মিছিল বের হয়। বিরোধী দল ও শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রসঙ্গে বিজেপি সম্পাদক সঞ্জীব মিশ্র বলেন, বিজেপি, তৃনমূল দুই দলেরই মিছিল বের হয়েছিল, কিন্ত তৃণমূলের লোকেরা ভেবেছিল তাদের দেখে বিজেপিরা ল্যাজ গুটিয়ে পালাবে। তবে তা হয়নি। 'আরবেও অবৈধ মুসলিমদের বের করে দেওয়া হয়েছে, আমরা NRC পশ্চিমবঙ্গেও হোক তাই চাই'।

No comments:
Post a Comment