মৃন্ময় নস্কর,দখ্যিন ২৪ পরগণা: ডায়াগনস্টিক সেন্টার বন্ধের প্রতিবাদে বিক্ষোভ শতাধিক কর্মীর। ঘটনাটি ঘটেছে ডায়মন্ড হারবার প্রোব ডায়াগনস্টিক সেন্টারে।
কর্মীদের অভিযোগ, ডায়মন্ড হারবার প্রোব ডায়াগনস্টিক সেন্টার অজ্ঞাত কারণে বন্ধ কর্মহীন হয়ে পড়েছে শতাধিক কর্মী তারা মঙ্গলবার প্রোব ডায়াগনস্টিক সেন্টার ও ডায়মন্ড হারবার সুপার জেলা হসপিটালে সুপারকে ঘেরাও করে বিক্ষোভ দেখায়। সব ডায়াগনস্টিক সেন্টার বন্ধ হওয়ায় সমস্যায় পড়েছে স্বাস্থ্যসাথী এবং বিভিন্ন সরকারি আওতায় থাকা রোগীরা। কর্মীদের দাবি অবিলম্বে প্রোব ডায়াগনস্টিক সেন্টার চালু করতে হবে এবং তাদের সঠিক বেতন দিতে হবে না হলে অবস্থান-বিক্ষোভ চলবে।

No comments:
Post a Comment