"রাজের সঙ্গে প্রতিটি মুহূর্ত উপভোগ করি" - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 8 August 2018

"রাজের সঙ্গে প্রতিটি মুহূর্ত উপভোগ করি"




অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও পরিচালক রাজ চক্রবর্তী। অনেক রটনা-জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে চলতি বছরের গত ১১ মে রাজকীয়ভাবে বিয়ে করেন রাজ-শুভশ্রী। যা সাম্প্রতিককালে টলিউডের সবচেয়ে উল্লেখযোগ্য বিয়ে।

রাজ-শুভ্রশী দু’জনেরই আগে সম্পর্ক ছিল। কিন্তু সম্পর্ক টিকেনি দু’জনেরই। তারপর এই বিয়ে স্বাভাবিকভাবেই ‘টক অব দ্য টাউন’ হয়ে যায়।

নিন্দুকরা প্রশ্ন তুলেছিল, কত দিন টিকবে রাজ-শুভশ্রীর বিয়ে! নিন্দুকদের এমন প্রশ্নের মুখে ছাই দিয়ে ইতিমধ্যেই বিয়ের তিনটি মাস কাটিয়ে ফেললেন রাজ-শুভশ্রী।

ভারতীয় এক সংবাদমাধ্যমকে শুভশ্রী জানিয়েছেন, তিনি এখনও ‘ক্নাউড নাইনেই’ রয়েছেন। স্বামী রাজের সঙ্গে প্রতিটি মুহূর্ত তিনি উপভোগ করছেন।

শুভশ্রী বলেন, প্রতিদিন নিয়ম করে আমরা একসঙ্গে ওয়ার্কআউট করি। এক ঘণ্টার সেই ওয়ার্কআউট সেশন দু’জনেই বেশ উপভোগ করি।

স্বামী ও শাশুড়িকে নিজে রান্না করে খাইয়েছেন বলে জানান শুভশ্রী। তবে তার অভিযোগ, শাশুড়িমা তাকে রান্নাঘরে যেতে দেন না।

শুভশ্রী বলেন, সংসারজীবন নিয়ে বেশ সুখে আছি। বিয়ের পরে প্রতিটি দিনই আমি রাজের সঙ্গে সেলিব্রেট করছি। তাই বিয়ের তিন মাস সেলিব্রেট করার কোনো কারণই নেই।

সূত্র: এবেলা

No comments:

Post a Comment

Post Top Ad