আরও ছোট হচ্ছে ক্রিকেট। হ্যাঁ, এবার আর ক্রিকেটের সর্বকনিষ্ঠ ফরম্যাট হিসাবে টি-২০ থাকছে না। বরং টি-২০-কে টেক্কা দিতে আসছে টি-১০ লিগ। এতদিন পাড়ার টুর্নামেন্টে দেখেছেন হয়তো দশ ওভারের ক্রিকেট। চলতি বছরের শেষ থেকে আন্তর্জাতিক মঞ্চেও দেখবেন দশ ওভারের লিগ। সব কিছু ঠিকঠাক থাকলে নভেম্বরেই আসছে টি-১০ লিগ।
এর আগেও যে আন্তর্জাতিক মঞ্চে দশ ওভারের ক্রিকেট হয়নি এমন নয়। তবে তাতে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার শিলমোহর ছিল না। এবার কিন্তু টি-১০ লিগ আইসিসির ছাড়পত্র পেল। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল টি-১০ লিগকে ছাড়পত্র দিল। ২৩ নভেম্বর থেকে শারজায় হবে টি-১০ লিগ। ছোট ফরম্যাটের ক্রিকেট দেখতে ভালবাসেন এমন মানুষদের কাছে যা অবশ্যই সুখবর। ওভার কমছে মানে আরও অনেক বেশি প্রতিযোগিতা ও মনে মনোরঞ্জন বাড়বে। আপাতত ঘরোয়া ক্রিকেটের হাত ধরেই আত্মপ্রকাশ করছে টি-১০ লিগ। এমিরেটস ক্রিকেট বোর্ড, যারা কি না আইসিসির অ্যাসোসিয়েট সদস্য তারাই প্রথম এই নতুন লিগের আয়োজন করবে।

No comments:
Post a Comment