আমেরিকার ফ্লোরিডা থেকে ছুটি কাটিয়ে সবে সবে দেশে ফিরেছেন রণবীর সিং এবং দীপিকা পাডুকোন। বিমানবন্দরে হাসি মুখে নেমে পাপারাত্জিকে ছোট্ট পোজও দিয়ে দেন রণবীর-দীপিকা।
কিন্তু, বিমানবন্দরে নেমে আর বেশিক্ষণ দাঁড়াননি ‘দিপবীর’। এমনকী, রণবীর-দীপিকাকে বার বার দাঁড়াতে বললেও, তারা আর দাঁড়াননি সেখানে। উল্টো, দীপিকাকে ‘বাই বাই কিস’ করে, চটপট আলাদা গাড়িতে উঠে পড়েন রণবীর-দীপিকা।
সম্প্রতি আমেরিকার ফ্লোরিডায় ছুটি কাটাতে যান রণবীর সিং এবং দীপিকা পাডুকোন। ছুটি কাটাতে গিয়ে, সেখানে এক ভক্তের ক্যামেরায় একসঙ্গে ধরা পড়েন রণবীর-দীপিকা। বলিউডের প্রথম সারির অভিনেতা এবং অভিনেত্রীকে দেখে খুশিতে উচ্ছ্বল হয়ে পড়েন ভক্তরা। কিন্তু, ক্যামেরা দেখেই রণবীরের হাত ছেড়ে চলে যান দীপিকা পাডুকোন।
যদিও অভিযোগ ওঠে, রণবীর সিং এবং দীপিকা পাডুকনকে একসঙ্গে দেখার পর ভক্তরা যখন তাদের ছবি তুলতে যান, তখন নাকি তাদের নগে খারাপ ব্যবহার করেন ‘দিপবীর’। রণবীর-দীপিকার বিরুদ্ধে ওই অভিযোগ সমানে আসার পরই বিষয়টি নিয়ে সরব হন সেলিব্রিটিদের ভক্তরা। যদিও, রণবীর বা দীপিকার কেউই এ বিষয়ে মুখ খোলেননি।
শোনা যাচ্ছে, চলতি বছরের অক্টোবর মাসে নাকি গাঁটছড়া বাঁধবেন রণবীর সিং এবং দীপিকা পাডুকোন। ইতালির লেক কোমোতে বসবে বিয়ের আসর। রানি মুখোপাধ্যায়-আদিত্য চোপড়া এবং বিরাট কোহলি-আনুশকা শর্মার পর এবার রণবীর-দীপিকাও ঝুঁকেছেন ‘ডেস্টিনেশন ওয়েডিং’ এর দিকেই।
যদিও, রণবীর সিং এর বাড়ি বা দীপিকার বাবা-মায়ের তরেফে এ বিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করা হয়নি। রণবীর-দীপিকার বিয়ের আসর বিদেশে বসলে, দুই বাড়ির বহু আত্মীয়ই সেখানে হাজির থাকতে পারবেন না বলে, ওই বিষয়ে আপত্তি জানিয়েছিলেন বাড়ির লোকজন। কিন্তু, রণবীর-দীপিকার পছন্দ ‘ডেস্টিনেশন ওয়েডিং’ই। সেই কারণেই তারাও ইতালির লেক কোমোতেতেই এলাহি বিয়ে সরবেন বলেই জানা যাচ্ছে।
চলতি বছরের জানুয়ারি মাসে মালদ্বীপে গিয়ে দীপিকাকে বিয়ের প্রস্তাব দেন রণবীর সিং। সেখানেই নাকি দু’জন আংটি বদলও সেরে ফেলেন। তখন থেকেই শুরু হয় গুঞ্জন। কিন্তু একে অপরের সঙ্গে সম্পর্কের মতই এবার বিয়ে নিয়েও মুখে কুলুপ এঁটেছেন রণবীর সিং এবং দীপিকা পাডুকন।
এদিকে রণবীর সিং এবং দীপিকা পাডুকনের মত এবার নিজেদের সম্পর্ককে ক্রমশ প্রকাশ্যে আনছেন রণবীর কাপুর এবং আলিয়া ভাটও।

No comments:
Post a Comment