মৃন্ময় নস্কর, দক্ষিন ২৪ পরগণা: বারুইপুর মহিলা থানা ও এসডিপিও অফিস থেকে ঢিল ছোড়া দূরত্বে একটি স্কুলে দুঃসাহসিক চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ালো।ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে বারুইপুর মদারাট ঈশানচন্দ্র বালিকা বিদ্যালয়ে। জানা গিয়েছে, বিশ্ববিদ্যালয়ে আট থেকে দশটি তালা ভেঙে অফিস ও প্রধান শিক্ষিকার ঘরে চুরি করে দুষ্কৃতিরা। নগদ বিরাশি হাজার টাকা, কম্পিউটার, সিসিটিভির হার্ডডিস্ক ও মনিটর সহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র খোয়া গিয়েছে। সব মিলিয়ে চুরির পরিমাণ লক্ষাধিক টাকার বেশি বলে দাবী স্কুল কর্তৃপক্ষের । এই ঘটনার জেরে শুক্রবার স্কুল ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেন স্কুল পরিচালন কমিটি।তদন্তে পুলিশ।

No comments:
Post a Comment