রণবীর-দীপিকার বিয়ে দিন ফিক্সড - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 14 August 2018

রণবীর-দীপিকার বিয়ে দিন ফিক্সড


বেশ ক'দিন ধরেই রণবীর সিং আর দীপিকা পাডুকোনের বিয়ে নিয়ে মিডিয়া সরগরম। জানা গিয়েছিল নভেম্বরেই বিয়ে করছেন তাঁরা। তবে তারিখটা নির্ধারিত ছিল না। এবার তারিখটাও নির্ধারিত হয়ে গেল। 
হ্যাঁ, জানা গেছে, আগামী ২০ নভেম্বর বিয়ে করছেন সাম্প্রতিক সময়ের বলিউডের দুই ক্রেজ রণবীর সিং ও দীপিকা পাডুকোন। ইতালির লেক কোমোতে হতে যাচ্ছে এই বিয়ের অনুষ্ঠানটি। অনুষ্ঠানটিকে 'প্রাইভেট সেরেমনি' আখ্যা দিয়ে এতে অতিথির সংখ্যা কম হবে বলেই জানিয়েছে বিনোদন গণমাধ্যম ফিল্মফেয়ার।
এ দুজনের খুব কাছের একটি সূত্র ফিল্মফেয়ারকে জানায়, দিনটি হবে তাঁদের জন্য বিশেষ একটি দিন। খুব কাছের কিছু মানুষ থাকবেন এতে। পরিবার-পরিজন মিলিয়ে মোট থাকবেন জনা ত্রিশেক মানুষ। একান্তই প্রাইভেট একটি ব্যাপার। তবে ইতালির সুন্দর একটি স্থানে বিয়ের কাজটা সেরে ভারতে ফিরবেন তাঁরা। আর তার পরই একটি গ্র্যান্ড রিসেপশনের আয়োজন করা হবে।
অভিনেতা কবির বেদিও এই বিয়ের তারিখের বিষয়টি তাঁর এক ট্যুইটার পোস্টের মাধ্যমে নিশ্চিত করেন। 

No comments:

Post a Comment

Post Top Ad