বিমানের ভেতরে যাত্রীদের সামনেই নিজের ট্রাউজার খুলে প্রস্রাব করে দিলেন এক তরুণী। সম্প্রতি ঘটনাটি ঘটেছে লন্ডন থেকে পোল্যান্ড যাওয়ার পথে হাঙ্গেরিয়ান ‘ওয়ইজ এয়ার’ এর একটি বিমানে।
ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইলেই এক প্রতিবেদনে বলা হয়, একটি ভিডিওতে দেখা যায় এই তরুণী বিমানের করিডোরে তার পরা ট্রাউজার হাঁটু পর্যন্ত নেমে প্রস্রাব করছেন আর ফোনে কথা বলছেন। বিমানে অসংখ্য যাত্রী তার দিকে তাকিয়ে হতবাক। সামনেই বিমানের ক্রু বিনয়ের সঙ্গে তাকে বারণ করছেন।
বিমানের ফ্লাইটি লন্ডন থেকে পোল্যান্ডের রাজধানী ওয়ারশোতে যাওয়ার পথে ফুয়েল নিচ্ছিল, এসময় টয়লেট ব্যবহার ছিলো নিষিদ্ধ। ঠিক এমন সময়ই ওই তরণী টয়লেটে যওয়ার জন্য বিমানের ক্রুকে বলেন। ক্রু জানান, এখন টয়লেট ব্যবহার নিষিদ্ধ। এতে তরুণী ক্ষুব্ধ হয়ে বিমানের ক্রুর সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে সবার সামনে প্রস্রাব করে দেন।
সেই সাথে তার সঙ্গীকে ফোনে জানান, আমি এখন বিমানে সবার সামনে প্রস্রাব করছি, যা অন্যায়। কিন্তু ওই ক্রু আমার মাথা গরম করে দিয়েছে। তুমি এয়ারপোর্টে এসে আমাকে রিসিভ করবে।
এদিকে ভিডিওতে দেখা যায়, এক দম্পতি ওই তরুণীকে বলছেন, আপনি যা করছেন তা কি আপনি জানেন? তিনি বলেন, হ্যাঁ সব জেনেই আমি করছি। আপনারা চুপ থাকেন। পরে অবশ্য ওই নারীকে পুলিশ আটক করে।

No comments:
Post a Comment