বিশ্বকাপ থেকে ফিরে এসে বড় অঙ্কের চুক্তিতে রিয়াল মাদ্রিদ থেকে জুভেন্টাসে পা রেখেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো৷ পর্তুগাল ফুটবলের রাজপুত্র জুভেন্টাসে পা রাখার পর রিয়েল বনাম জুভেন্টাস ম্যাচ জিতে রোনালদোকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিল তাঁর শেষ ন’বছরের ক্লাব৷ প্রস্তুতিমূলক টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে ৩-১ ব্যবধানে জুভেন্টাসকে হারাল রিয়াল মাদ্রিদ৷
ম্যাচের মোট চারটি গোলই এসেছে রিয়াল ফুটবলারদের পা থেকে৷ রিয়ালের পক্ষে জোড়া গোল করেন মার্কো আসেনসিও একটি গোল করেন গ্যারেথ বেল এবং আত্মঘাতী গোল করে জুভেন্টাসের বোর্ডে একটি গোল জুড়ে দেন কারভাজল৷ প্রথমার্ধে ১২ মিনিটে কাগভাজলের আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ার পর বিরতির আগেই বিপক্ষের জালে বল জড়িয়ে দিয়ে দলকে সমতায় ফেরান বেল৷ ৩৯তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে বিদ্যুৎগতির শটে বল জালে জড়িয়ে দেন রিয়াল ফরোয়ার্ড৷ ১-১ সমতায় থেকে ম্যাচের প্রথমার্ধ শেষ করে দুটি দল৷
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন রিয়ালের ফুটবলাররা৷ রোনালদোহীন রিয়ালও যে ফুটবলবিশ্ব শাসন করার ক্ষমতা রাখে তা হাতে নাতে প্রমান পেল রোনালদোর নতুন দল জুভেন্টাস৷ দ্বিতীয়ার্ধের শুরুতেই ইসকোর পরিবর্তে মাঠে নেমে দ্রুত ম্যাচের গতি বদলে দেন আসেনসিও৷ ন’মিনিটের ব্যবধানে দুবার বিপক্ষের জালে বল পাঠান রিয়াল ফুটবলার৷ ৪৭ এবং ৫৬ মিনিটে জোড়া গোল করে দলের জয় নিশ্চিত করেন আসেনসিও৷ ৪৭ মিনিটে ভিনিসিউস পাস ডি-বক্সে পেয়ে দলকে এগিয়ে দেন স্প্যানিশ অ্যাটাকিং মিড ফিল্ডার৷ ৫৬ মিনিটে তাঁর দ্বিতীয় গোলটি আসে ভাসকোসের পাশ থেকে৷

No comments:
Post a Comment