দিলদার নগরে যুবকের রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ৷ সনু বার্নওয়াল (২০) নামের ওই যুবক বাড়িতে একাই থাকতো ৷ সনুর দেশের বাড়ি বিহারের গয়া জেলায় ৷ দিলদার নগরের বাড়িতে রাজমিস্ত্রীদের কাজ করানোর জন্যে বিগত ২০দিন আগে সে আসানসোলে ফেরে ৷ জানা গিয়েছে, এরপরেই মঙ্গলবার বিকেল থেকে ঘরের দরোজা বন্ধ করে পড়ে থাকে ৷ বুধবার সকালে প্রতিবেশীরা জানালা দিয়ে সনুকে উপুড় হয়ে পড়ে থাকতে দেখে স্থানীয় সনুর কাকা সুরেন্দ্র প্রসাদ বার্নওয়ালকে খবর দেয় ৷ একই সাথে আসানসোল দঃ থানায় খবর দেওয়া হয় ৷ ঘটনাস্থলে পুলিশ এসে দেহ উদ্ধার করে চিকিৎসার জন্যে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসলে , চিকিৎসক মৃত বলে ঘোষণা করে ৷প্রতিবেশীদের দাবি , মোটর চালাতে গিয়ে সনু তড়িতাহত হয়েছে ৷ কারণ পাশেই মোটর চালু অবস্থায় ছিল ও সনুর হাতে তার ধরা ছিল ৷ তবে চিকিৎসক দেহ ময়না তদন্তের জন্যে পাঠিয়ে দেয় ৷

No comments:
Post a Comment