এবারে জেগে উঠবে মালদা মৃতপ্রায় সাদুল্লাপুর মহাশ্মশান - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 5 August 2018

এবারে জেগে উঠবে মালদা মৃতপ্রায় সাদুল্লাপুর মহাশ্মশান



অর্ক রায়, মালদা: মালদা ইংরেজবাজার ব্লকের মালদা সাদাল্লুপুর মহাশ্মশানের এখন ভগ্নদশা  । মালদা জেলার একমাত্র বৈদ্যুতিক চুল্লি রয়েছে এই শ্মশানেই। এই মহাশ্মশানের বৈদ্যুতিক চুল্লি স্থাপন করেছিলেন, জেলার দীর্ঘদিনের সাংসদ প্রায়াত গনি খান চৌধুরী। পরে এই চুল্লির দেখাশোনার ভার মালদা জেলা পরিষদের হাতে তুলে দেওয়া হয়।
বর্তমানে এই এলাকায় বৈদ্যুতিক ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে। রাতের অন্ধকারে নিজেদের আলো জ্বালিয়ে শ্মশানের কাজ কর্ম করতে হয় । এছাড়াও এই মহা শ্মশানের পাশ দিয়ে বয়ে চলা গঙ্গা নদীর  ঘাটের অবস্থাও খুব খারাপ। দীর্ঘদিন ধরেস্থানীয় মানুষ এবং জেলাবাসী অভিযোগ জানাচ্ছিলেন বিভিন্ন প্রশাসনিক দপ্তরে। অভিযোগ জমা পড়েছিল মালদার ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিহার রঞ্জন ঘোষের কাছেও। রবিবার দুপুরে ইংরেজবাজার বিধায়ক নিহার রঞ্জন ঘোষ, ইংলিশ বাজারের বিডিও, সমস্ত ঘটনা সরজমিনে  পরিদর্শন করেন ও এলাকাবাসীর কথা শুনেন । পরে তারা আশ্বাস দেন ,তাড়াতাড়ি এই কাজগুলো সম্পন্ন হয়ে যাবে। বিধায়ক জানান, তিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে লিখিতভাবে সমস্ত ঘটনা জানিয়েছিলেন। মুখ্যমন্ত্রী সহযোগিতা এবং অনুপ্রেরণাতেই  এই সাদুল্লাপুর মহাশ্মশান দ্রুত তার হারানো গৌরব ফিরে পেতে চলেছে। নতুন রূপে সাজিয়ে তোলা হবে এই শ্মশান চত্বর এবং নদীর ঘাটকে।

No comments:

Post a Comment

Post Top Ad