‘আমার স্বামীর শয্যাসঙ্গী হওয়া বন্ধ করো’ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 5 August 2018

‘আমার স্বামীর শয্যাসঙ্গী হওয়া বন্ধ করো’

খবর পাতায় এবং টেলিভিশনে প্রচারিত সংবাদে পরকীয়ার সম্পর্কে প্রায় সময় বিভিন্ন খবর শুনতে পাওয়া যায়। পরকিয়ার জেরে খুনাখুনি পর্যন্ত হয়ে থাকে। পরকীয়ার প্রথম ভুক্তভোগী অভিযুক্তদের সঙ্গীরাই। এরপর পরিবার। বিশেষ করে সঙ্গীদের জীবনটা হয়ে উঠে দুর্বিষহ। এমনই এক ভুক্তভোগী নারীর আকুতি সাড়া ফেলেছে সামাজিক মাধ্যমে।

সামাজিক মাধ্যমে ওই চিঠি পোস্ট হতেই তা ভাইরাল হয়ে যায়। কী লেখা আছে সেই চিঠিতে? নাতিদীর্ঘ ওই চিঠিতে শুধু এটাই লেখা- আমার স্বামীর শয্যাসঙ্গী হওয়া বন্ধ করো।যুক্তরাজ্যের বার্মিংহামে স্বামীর পরকীয়ার প্রতিকার পেতে অভিনব এক উদ্যোগ নেন তার স্ত্রী। স্বামীর শয্যাসঙ্গীকে চিঠি লিখলেন তিনি। আর সেটা রেখে এলেন তার বাড়ির দরজার সামনেই।
প্রসঙ্গত, পরকীয়া যুক্তরাজ্যে খুবই সাধারণ একটি বিষয়। বার্মিংহাম লাইভ প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, হাজার হাজার বার্মিংহামবাসী বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িত। এই শহরের ৩৪ হাজার মানুষের ডেটিং সাইটে অ্যাকাউন্ট রয়েছে।
জিনিউজ চব্বিশ ঘণ্টা জানায়, বিবাহবহির্ভূত সম্পর্কের নিরিখে বার্মিংহাম যুক্তরাজ্যের প্রথম সারির শহরগুলোর মধ্যে না পড়লেও খুব পিছিয়েও নেই। তবে বার্মিংহামের ওই নারীর এই চিঠি শহরের সামগ্রিক ছবিটা পাল্টে দিতে পারে বলে মনে করছেন নেটিজেনরা।

No comments:

Post a Comment

Post Top Ad