গোমাংস: চাঞ্চল্য! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 12 August 2018

গোমাংস: চাঞ্চল্য!



আসানসোল :অল্পের জন্য রক্ষা পেল ২ জন স্কুটি আরোহী।ঘটনাটি ঘটেছে জামুড়িয়া থানার ৬০ নম্বর জাতীয় সড়কের উপরে কুনুস্তোড়িয়া ব্রিজের কাছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সিউড়ী থেকে পাঞ্জাবী মোড়ে একটা পিক আপ ভ্যান গো মাংস নিয়ে যাচ্ছিল ।কুনুস্তোড়িয়া সামনে একটা স্কুটি কে ধাক্কা মারলে স্কুটি পড়ে যায় এবং গোমাংস ৬০ নম্বর জাতীয় সড়কের উপরে ছড়িয়ে পড়ে । এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় । বিভিন্ন থানা থেকে বিশাল পুলিশবাহিনী এসে সেই গোমাংস গুলি উদ্ধার করে ফাড়িতে নিয়ে যায়। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। পুলিশের উচ্চপদস্থ এবং রেফ এসে পরিস্থিতি সামাল দেয়। প্রায় এক ঘণ্টার কাছা কাছি ৬০ নম্বর জাতীয় সড়ক বন্ধ হয়ে পড়ে ।এখন এলাকায় বিশাল পুলিশবাহিনী থাকলেও পুরো এলাকাজুড়ে একটা উত্তেজনার সৃষ্টি হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad