অটো দৌরাত্ম্যের প্রতিবাদে উল্টোডাঙায় অবরোধে সামিল যাত্রীরা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 6 August 2018

অটো দৌরাত্ম্যের প্রতিবাদে উল্টোডাঙায় অবরোধে সামিল যাত্রীরা



কলকাতা, ৬ আগস্ট: একে বৃষ্টিতে রাস্তার বেহাল দশা, তার ওপর সকালে অমিল বাস অটো। সুযোগ বুঝে অতিরিক্ত দর হাকে অটোওয়ালারা। এর  প্রতিবাদে উল্টোডাঙায় ১৫ নম্বর বাস স্ট্যান্ডে পথ অবরোধে শামিল হলেন নিত্যযাত্রীরা। সকাল ৯:১৫ থেকে ১০:০০ অবধি প্রায় ৪৫ মিনিট অবরোধ চলার পর পুলিশের হস্তক্ষেপে উঠে যায় অবরোধ। ঘটনাস্থলে যায় মানিকতলা ও উল্টোডাঙা থানার পুলিশ।

যাত্রীদের অভিযোগ, উল্টোডাঙা থেকে সল্টলেকের বিভিন্ন রুটের অটোওয়ালারা কখনও বর্ষা, কখনও রাস্তা খারাপের অজুহাতে মাত্রাতিরিক্ত ভাড়া চায়। যেখানে ১২ থেকে ১৫ টাকা ভাড়া হওয়ার কথা, সেখানে সুযোগ বুঝে ২৫ থেকে ৪০ টাকা চাওয়া হচ্ছে বলে অভিযোগ। তার ওপর সকালে অমিল অটো ও বাস। দীর্ঘদিনের জমা ক্ষোভের জেরে আজ সল্টলেকগামী যাত্রীরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। বিক্ষোভকারীদের বেশিসংখ্যকই ছিলেন সেক্টর ফাইভের তথ্যপ্রযুক্তি তালুকের কর্মী।

No comments:

Post a Comment

Post Top Ad