রোনাল্ডোর অভিষেক ম্যাচ ফেসবুকে - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 8 August 2018

রোনাল্ডোর অভিষেক ম্যাচ ফেসবুকে





ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে ঘিরে ইতালিতে উত্তেজনা বেড়েই চলেছে। তাকে ঘিরে নানামুখি পদক্ষেপ নেওয়া হচ্ছে। রোনালদো ভক্তদের জন্য খুশির খবর, তার অভিষেক ম্যাচ দেখা যাবে ফেসবুকে। জুভেন্টাসের হয়ে নিজের অভিষেক ম্যাচ খেলতে নামবেন রোনালদো, ১৮ আগস্ট। সেই ম্যাচ ফ্রিতে লাইভ স্ট্রিমিং করতে চলেছে ফেসবুক৷

সিরি-‘এ’ লিগের নতুন সম্প্রচারকারী চ্যানেল ইলেভেন স্পোর্টসের পক্ষ থেকে জানানো হয়েছে রোনালদো ভক্তদের কথা মাথায় রেখেই তারা ফেসবুকে ম্যাচ দেখানোর সিদ্ধান্ত নিয়েছেন। চুক্তি অনুয়ায়ী ইংল্যান্ডের দর্শকরা প্রতি সপ্তাহে লিগের একটি করে ম্যাচে ফেসবুকে স্ট্রিমিংয়ের মাধ্যমে দেখতে পারেন। ইলেভেন স্পোর্টসের ফেসবুকে পেজেই দেখা যাবে সেই ম্যাচ। রোনালদোর অভিষক ম্যাচ দিয়েই সেই চমক দেওয়া শুরু হচ্ছে।

রোনালদোর অভিষেক নিয়ে এখন থেকে দিন গুনতে শুরু করে দিয়েছেন ভক্তরা। নতুন মৌসুম রিয়াল মাদ্রিদে খেলার পর দল পরিবর্তন করে এবার জুভেন্টাসে যোগ দিয়েছেন রোনালদো। ক্যারিয়ারের শেষ লগ্নে নতুন ক্লাবে এসে রোনালদো কেমন পারফরম্যান্স করেন সেটাই এখন দেখার।   

No comments:

Post a Comment

Post Top Ad