বাগদায় সেফ ড্রাইভ, সেভ লাইফ সচেতন বার্তা ছাত্র ছাত্রীদের - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 4 August 2018

বাগদায় সেফ ড্রাইভ, সেভ লাইফ সচেতন বার্তা ছাত্র ছাত্রীদের




বাগদায় সেফ ড্রাইভ, সেভ লাইফ নিয়ে সচেতন করতে পথে নামলো ছাত্র ছাত্রীরা। উত্তর ২৪ পরগনা জেলার বাগদা সিণ্দ্রাণী যুব উন্নয়ন সমিতির উদ্যোগ বাগদা পুলিশের সহযোগিতায় বাগদার বাজিতপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রিরা সেফ ড্রাইভ সেভ লাইফ , শিশু শ্রম , বাল্য বিবাহ নিয়ে সচেতনতা বাড়তে পথে নামলো শনিবার । খবরের কাগজ কিংবা টিভির পর্দায় চোঁখ রাখলেই শুধু দুর্ঘটনার খবর।
তাই বাইক চালকদের সচেতন করতে বাজিতপুর স্কুলের তরফ থেকে এক পদযাত্রা আয়োজন করা হয়েছিল, হাতে প্লাকাড নিয়ে সকল ছাত্র ছাত্রিরা রাস্তায় নামে সেভ ড্রাইভ সেফ লাইফের মাননীয়া মুখ্যমন্ত্রীর সপ্নের প্রকল্প বাস্তবায়িত  করতে।
পাশাপাশি হেলমেট পড়া বাইক চালক দের গোলাপ ফুল দিয়ে সম্বর্ধনা দেওয়া হয় এবং হেলমেট হীন বাইকচালক দের হেলমেট পড়ার কথা অনুরোধ  করে ছাত্রিরা।   পরবর্তীতে স্কুল প্রাঙ্গনে একটি  সচেতনতা ক্যাম্প করা হয় , সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনগাঁর এস ডি পি ও অনিল রায় , বাগদা বি ডি ও ইরফান হাশমি , বাজিতপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফনিভুশন বিশ্বাস সহ অনেকেই l
এই ধরনের কাজ করতে পেরে খুশি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা থেকে  ছাত্র ছাত্রি সকলেই । আগামী দিনেও এই ধরনের সমাজ সচেতন কাজ করতে চান তারা।

No comments:

Post a Comment

Post Top Ad