সারা যৌনকর্মী? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 9 August 2018

সারা যৌনকর্মী?


দুবাইতে ছুটি কাটাতে গিয়েছিলেন জন্মদিন উপলক্ষে। বন্ধুদের সঙ্গে জন্মদিন সেলিব্রেট করার পর আচমকাই অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ হওয়ার পর পরই হাসপাতালে ভর্তি করা হয় অভিনেত্রী সারা খানকে।

জানা যায়, খাদ্যে বিষক্রিয়ার জেরেই, আচমকা অসুস্থ হয়ে পড়েছিলেন এই টেলিভিশন অভিনেত্রী। অভিনেত্রীর অসুস্থতার খবর পেয়ে উদ্বিগ্ন হয়ে ওঠেন তার ভক্তরা। কিন্তু, হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর ফের জোরদার আক্রমণের মুখে পড়তে হয় টেলিভিশন অভিনেত্রীকে।

এবার কি কারণে টেলিভিশন অভিনেত্রী সারা খানকে আক্রমণের মুখে পড়তে হল জানেন? জানা যাচ্ছে, দুবাইয়ের হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর, সুস্থ হয়েই ফটোশুট নিয়ে ব্যস্ত হয়ে পড়েন সারা। বিকিনি পরেই ফটোশুট সারেন সারা। টেলিভিশন অভিনেত্রীর সেই ছবি প্রকাশ্যে আসার পরই সমালোচনার মুখে পড়তে হয় তাকে।

সারার ওই ছবি দেখে কখনও তার ধর্ম নিয়ে প্রশ্ন তোলা হয়। তাকে ‘মুসলিম’ বলেও ‘লজ্জা’ হয় বলে করা হয় আক্রমণ। আবার কখনও সারা খানকে ‘যৌনকর্মী’ বলে আক্রমণ করা হয়। আবার কখনও সারা খানকে দেখে ‘লজ্জা’ হয় বলেও আক্রমণ করা হয় টেলিভিশন অভিনেত্রীকে। পাশাপাশি সারা খানকে দেখলে ‘ভারতীয়’ বলতে ‘লজ্জা’ হয় বলেও করা হয় আক্রমণ।

অনেকে আবার বলতে শুরু করেন, সারা খানের মেগা সিরিয়ালের অভিনয় তিনি দেখেছেন। যা দেখে তার ভালো লাগতো। কিন্তু, আচমকা যেভাবে বিকিনি পরে ছবি শেয়ার করতে শুরু করেছেন, তা দেখে কিছু বলার নেই বলেও আক্রমণ করা হয় টেলিভিশন অভিনেত্রীকে।
কেউ কেউ আবার সারা খানকে দুবাইতেই থেকে যাওয়ার প্রস্তাব দিয়েছেন। আবার অনেকে তাকে ‘লজ্জাহীন’ মহিলা বলেও করেছেন আক্রমণ। সবকিছু মিলিয়ে, সারা খানের ওই ছবি সামনে আসার পর থেকেই তার বিরুদ্ধে আক্রমণের জোয়ার তুলেছেন নেটিজেনদের একাংশ।

সম্প্রতি মালদ্বীপে মা, বোন্ এবং বন্ধুদের সঙ্গে ছুটি কাটাতে যান সারা খান। সেখানে গিয়ে আচমকাই টেলিভিশন অভিনেত্রীর একটি নগ্ন ভিডিও ভাইরাল হয়। যে ভিডিও ভাইরাল হওয়ার পর সারা দাবি করেন, বাথটাবের মধ্যে বসে যে নগ্ন ভিডিও তার ভাইরাল হয়েছে, বোনের ভুলের জন্য সেই কীর্তি হয়েছে।

শুধু তাই নয়, ওই ভিডিওর সত্যতা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেন টেলিভিশনের এই জনপ্রিয় অভিনেত্রী। ওই ঘটনার পর পরই এবার ফের নেটিজেনদের আক্রমণের মুখে পড়লেন সারা খান।

No comments:

Post a Comment

Post Top Ad