বিয়ে উপলক্ষে স্কুল ছুটি!এও হচ্ছে আজকাল - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 3 August 2018

বিয়ে উপলক্ষে স্কুল ছুটি!এও হচ্ছে আজকাল



স্কুল পরিচালন কমিটির সেক্রেটারির মেয়ের বিয়ে। আর তাই দুই পিরিয়ডের পরেই স্কুল ছুটি হয়ে গেল ঘটনাটি ঘটেছে আসানসোল উষাগ্রাম বয়েজ হাইস্কুলে।

জানা গিয়েছে ,শুক্রবার স্কুলের পরিচালন কমিটির সেক্রেটারি ডঃ মোজেশ প্রসাদের মেয়ের বিয়ে ছিল। আর এই উপলক্ষে গোটা স্কুল ছুটি দিয়ে স্কুলের সবাই নাকি আসানসোলের সিটি বাস স্ট্যান্ডের উল্টোদিকে চার্চে বিয়ের অনুষ্ঠানে চলে যায়। বিষয়টি নিয়ে বিতর্কের সৃষ্টি হতেই স্কুলে গিয়ে দেখা যায় গোটা স্কুল ফাঁকা। এরপর চার্চে যাওয়া হলে সেখানে দেখা যায় নিছিদ্র নিরাপত্তা ব্যবস্থায় বসেছে বিয়ের আসর। সাংবাদিকরা ছবি তুলতে গেলে তাদের বাধা দেওয়া হয়।

No comments:

Post a Comment

Post Top Ad