বিধবার অ্যাকাউন্ট থেকে টাকা হ্যাক! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 3 August 2018

বিধবার অ্যাকাউন্ট থেকে টাকা হ্যাক!





ফোন করে এটিএম এর তথ্য হাতিয়ে বিধবা মহিলার আকাউন্ট থেকে ৭৫ হাজার টাকা গায়েব করল দুস্কৃতিরা । পুলিশের দ্বারস্থ ঐ মহিলা।

ফের ব্যাঙ্কের আধিকারিক পরিচয় দিয়ে এটিএম এর তথ্য হাতিয়ে এক বিধবা মহিলার ব্যাঙ্ক আকাউন্ট থেকে দুদফায় ৭৫ হাজার টাকা আত্মসাৎ করল দুস্কৃতিরা । ঘটনাটি ঘটেছে বাঁকুড়া শহরের রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের একটি শাখায় । একসঙ্গে মোটা অঙ্কের এই টাকা খুইয়ে রিতিমত দিশেহারা মহিলা দ্বারস্থ হয়েছেন বাঁকুড়া সদর থানার পুলিশের ।
বাঁকুড়ার শহরের আড়াডাঙ্গা এলাকার বাসিন্দা গায়ত্রী মুখোপাধ্যায় দিন কয়েক আগে স্বামীকে হারান । তাঁর পর থেকেই মানসিক অবস্থা ভালো নেই । স্কুল শিক্ষক স্বামীর অবসর গ্রহনের পর যে টাকা হাতে পেয়েছিলেন তাঁর একটা বড় অংশ তিনি স্ত্রীর নামে জমা রেখেছিলেন বাঁকুড়ার রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের একটি শাখায় । স্বামীর মৃত্যুর পর সেই টাকাতেই গায়ত্রীদেবীর সংসার চলত । দুস্কৃতিরা এর আগে গায়ত্রী দেবীকে ফোন করে এটিএম এর তথ্য হাতানোর চেষ্টা করলেও এর আগে গায়ত্রী দেবী কোনোভাবেই তা দেন নি । অভিযোগ স্বামীর মৃত্যুর পর মানসিক ভাবে ভেঙ্গে পড়া গায়ত্রী দেবীকে গতকাল ফের টেলিফোন করে দুস্কৃতিরা । ব্যাঙ্কের আধিকারিক পরিচয় দিয়ে এটিএম এর যাবতীয় তথ্য চায় দুস্কৃতিরা । মনের ভুলে সেসব বলে দেন গায়ত্রী দেবী । এর কিছুক্ষন পরেই গায়ত্রী দেবীর মোবাইলে ম্যাসেজ আস্তে শুরু করেন । এরপর তিনি দেখেন দুদফায় তাঁর আকাউন্ট থেকে মোট ৭৫ হাজার টাকা কেটে নেওয়া হয়েছে । ভুল বুঝতে পেরে তড়িঘড়ি টোল ফ্রি নম্বরে ফোন করে এটিএম  লক করান গায়ত্রী দেবী । আজ বাঁকুড়া সদর থানায় লিখিত অভিযোগ জানান তিনি । পুলিশ ক্রাইম শেলের মাধ্যমে দোষীদের খুজে বের করার চেষ্টা চালাচ্ছে ।

No comments:

Post a Comment

Post Top Ad