বিক্রি হচ্ছে গো-মূত্র - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 14 August 2018

বিক্রি হচ্ছে গো-মূত্র




ভারতের বিভিন্ন রাজ্যে মাঝেমধ্যে গো-চনা এবং গো-মূত্রের নানা গুণাবলীর কথা শোনা গেলেও খোদ লন্ডনে এই বস্তুটির ব্যবসা দাঁড়িয়ে গেছে। সেখানে কিছু দোকানে বোতলে ভরে রীতিমতো লেবেল লাগিয়ে গো-মূত্র বিক্রি হয় এবং সেটা প্রকাশ্যে।
অনেক দোকানে দেখা গেছে, যে শেলফে পাউরুটি বিক্রি হচ্ছে সেটিরই নিচের তাকে গো-মূত্র রয়েছে, বোতলে দাম লেখা। দোকানের কর্মকর্তারা জানান, হিন্দু সম্প্রদায়ের অনেকে এটি কিনতে আসেন। এটি তাদের ধর্মীয় আচারের সাথে জড়িত। শিশু জন্মের পর যে পূজা করা হয়, তাতে ‘শুভকামনায়’ অনেকে গো-মূত্র ব্যবহার করেন।
খোঁজ নিয়ে জানা যায়, ওয়াটফোর্ডে অবস্থিত হরে কৃষ্ণ মন্দির, ভক্তিভেদান্ত মানর। এসব ধর্মীয় স্থাপনাগুলোরও ডেইরি ফার্ম রয়েছে যেখান থেকে তারা এই ‘গো-মূত্র’ সংগ্রহ করে।
মন্দিরের ব্যবস্থাপনা পরিচালক গৌরি দাস বলেন, আমরা সত্তরের দশক থেকে এই গো-মূত্র প্রক্রিয়াজাত করে বিক্রি করে আসছি। দক্ষিণ এশিয়ানদের অনেকের কাছে এর বিরাট একটি চাহিদা রয়েছে। অনেকে এটিকে পূজার কাজে ব্যবহার করে। আবার অনেকে ওষুধ হিসেবে ব্যবহার করে। এমনকি কোনও জিনিস শুদ্ধ করার কাজেও অনেকে এই গো-মূত্র ব্যবহার করে।
এই বস্তুটির স্বাদ কেমন? ওই মন্দিরের একজন সদস্য প্রদীপ বলেন, ‘স্বাদে তিতা, আমার কাছে ওষুধের মতো মনে হয়।’

No comments:

Post a Comment

Post Top Ad