অর্ক রায়, মালদা: আগ্নেয়াস্ত্রসহ তিন দুষ্কৃতীকে গ্রেফতার করল মিল্কি ফাঁড়ির পুলিশ। স্বাধীনতা দিবসের প্রাক্কালে সোমবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে মিল্কি ফাঁড়ির পুলিশ শোভানগর এলাকায় মালদা মানিকচক রাজ্য সড়কে আগ্নেয়াস্ত্রসহ তিন দুস্কৃতিকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের নাম, পার্থ চৌধুরী(৩০), উজ্জল চৌধুরী(৩২) এবং মহব্বত চৌধুরী(৪২) ধৃতদের বাড়ি ইংরেজবাজার থানার ফুলবাড়িয়া অঞ্চলের বিনপাড়া এলাকায়।
ধৃতদের কাছ থেকে পুলিশ উদ্ধার করেছে একটি রিভলভার ও তিন রাউন্ড কার্তুজ। মঙ্গলবার ধৃতদের জেলা আদালতে তোলা হয়। পুলিশের অনুমান কোন অসামাজিক কাজ করার জন্যই আগ্নেয়াস্ত্র নিয়ে তারা শোভানগর এলাকায় জমায়েত হয়েছিল। ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।

No comments:
Post a Comment