সাপের ছোবল জখম সর্পপ্রেমী যুবক - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 10 August 2018

সাপের ছোবল জখম সর্পপ্রেমী যুবক



এখন বর্ষার মরসুম। সাপের উপদ্রব বাড়ছে।সাপের কামড়ে জখম হওয়া ও মৃত্যুর সংখ্যা বাড়ছে।বাড়িঘরের মধ্যে সাপ ঢুকে পড়ছে।সাপ ধরার উপযুক্ত পরিকাঠামো বনদপ্তরে নেই।তাই বাড়িঘরে সাপ ঢুকলে সেই সাপ তাড়াতে কিম্বা ধরতে ডাক পড়ে এলাকার সর্পপ্রেমী যুবকদের।এই রকম ভাবে বাড়ির মধ্যে ঢুকে পড়া সাপ তাড়াতে গিয়ে মারাত্মকভাবে জখম হলেন সর্পপ্রেমী যুবক বিভাস রাই(৩৫)।ঘটনাটি ঘটেছে মেটেলি ব্লকের মহাবাড়ি এলাকায়।

জানা গেছে,শুক্রবার সকালে মহাবাড়ি এলাকায় এক বাড়িতে একটি বিসাক্ত সাপ ঢুকে পড়ে।সাপ দেখে বাড়ির লোকজন আতংকিত হয়ে পড়ে।খবর পেয়ে সাপ তাড়াতে যায় সর্পপ্রেমী বিভাস।সাপটিকে বাড়ির বাইরে বার করতে সক্ষম হলেও আচমকা সাপটি তার হাতে কামড়ে দেয়।এতেই মারাত্মকভাবে জখম হয় বিভাস।দ্রুত তাকে মংগলবাড়ি হাসপাতালে আনা হয়।সেখান থেকে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করা হয়।সেখানে তার চিকিৎসা চলে কয়েক ঘন্টা।পরে তাকে উত্তর বংগ মেডিকাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ডুয়ার্সে সর্প দংশনের সংখ্যা ক্রমাগতভাবে বাড়ছে।অবিলম্বে সাপ ধরার পরিকাঠামো গড়ার দাবী উঠেছে।

No comments:

Post a Comment

Post Top Ad