পাওয়ার গ্রিড বিরোধী আন্দোলনের দীর্ঘ দিনের দাবি মেনে সরকার জুন মাস থেকে জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির সাথে নিঃশর্ত আলোচনার প্রক্রিয়া শুরু করে। সেই প্রক্রিয়ায় আজ চতুর্থ বৈঠকের শেষে ভাঙড় আন্দোলন একটি উল্লেখযোগ্য ও ঐতিহাসিক জয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে।
পিজিসিআইএল তাদের পাওয়ার গ্রিড প্রকল্প থেকে সরে এসে রিজিওনাল ট্রান্সমিশন সাবস্টেশন ও তার সাথে যুক্ত দুটো ৪০০ কেভি তার, এই প্রস্তাব রেখেছে। তার সাথে আইনানুগ ক্ষতিপূরণের চেয়ে বহুগুণ বেশি ক্ষতিপূরণ, নভেম্বর ২০১৬ থেকে আজ অবধি আন্দোলনকারীদের বিরুদ্ধে করা সমস্ত মামলা প্রত্যাহার, এলাকার বাস্তব চাহিদা অনুযায়ী একগুচ্ছ উন্নয়নমূলক কাজ, আন্দোলনের প্রক্রিয়ায় সমস্ত ক্ষতিগ্রস্তদের যথোপযুক্ত ক্ষতিপূরণ সহ কয়েক দফা সদর্থক প্রস্তাব সরকারের তরফ থেকে রাখা হয়।
আগামী ১১ই আগস্ট পরবর্তী বৈঠকের দিন ধার্য হয়েছে।

No comments:
Post a Comment