চা শিল্পে ৩ দিনের ধর্মঘটের ডাক দিল জয়েণ্ট ফোরাম ও মালবাজার মহকুমার বেশ কিছু চা বাগান ।
উল্লেখ্য, এই ধর্মঘটের প্রধান কারণ চা শ্রমিক দের নুন্যতম মজুরীর দাবী।শ্রমিকরা নুন্যতম মজুরীর দাবীতে উত্তরকন্যা ঘেরাও এর সাথে ৩ দিনের চা শিল্পে ধর্মঘট ডাকে । মালবাজার মহকুমার বেশ কিছু চা বাগান এই ধর্মঘটে সামিল হয়েছে সোমবার সকাল থেকে। জয়েণ্ট ফোরামের ডাকা তিন দিন চলবে এই ধর্মঘট। সোমববার সকালে মালবাজার মহকুমার বাগ্রাকোট চা বাগানের ফ্যাক্টরি বন্ধ করে দেন শ্রমিকেরা। বাগানের গেটে চলে মিটিং এবং বিক্ষোভ। অন্য দিকে লিস রিভার, মিনগ্লাস, লুকসান, সোনগাছি, নিউ গ্ল্যাঙ্ক, রাজা চাবাগানে ধর্মঘটের ভালোই প্রভাব পরেছে। বিশেষ করে নাগ্রাকাটা এবং মেটেলী ব্লকে ভাল প্রভাব পরেছে চা ধর্মঘটে ।মঙ্গলবার থেকে নূন্যতম মজুরির দাবীতে তিন দিন তরাই ও ডুয়ার্সের চা বাগান ধর্মঘটের ডাক দিয়েছে জয়েন্ট ফোরাম।
সোমবার উত্তরকন্যায় মিটিং চলাকালীন মিটিং ছেড়ে চলে যায় সরকার পক্ষ।
এরপর জয়েন্ট ফোরাম তিন দিনের চা ধর্মঘটের ডাক দেয়। সকাল থেকেই বিভিন্ন চা বাগানে চলছে শ্রমিকদের বিক্ষোভ।
তবে তৃনমুল প্রভাবিত চাবাগানগুলিতে কাজ হচ্ছে।

No comments:
Post a Comment