মৃন্ময় নস্কর ,দক্ষিন ২৪ পরগণা : মা এবং বাবার অত্যাচারের শিকার এক ছাত্রী। ঘটনাটি ঘটেছে দক্ষিন ২৪ পরগণা জেলার সোনারপুরে কোদালিয়া, কালীতলা রোডে।
উল্লেখ্য, কোদালিয়া বালিকা বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীতে পড়ে নয় বছরের ছাত্রী।কোদালিয়া, কালীতলা রোড ,সোনারপুর এর বাসনা হালদারের বাড়িতে ভাড়া থাকে তারা।মা মারা যাওয়ার পর বাবা দ্বিতীয় বিয়ে করে। ছাত্রী বুধবার বাবা মার মারার কথা স্কুল শিক্ষিকা কে জানালে তারা সোনারপুর থানায় অভিযোগ দায়ের করে। এই অভিযোগ পাওয়ার পর সোনারপুর থানার পুলিশ জুভেনাইল জাস্টিস কেয়ার অ্যান্ড প্রোটেকশন অ্যাক্টে মামলা দায়ের
করে এবং বুধবার ছাত্রীর বাবা অসীত দাস ও মা মনীষা দাস কে গ্রেপ্তার করে বারুইপুর আদালতে তোলা হয়।


No comments:
Post a Comment