ট্রলার ডুবি!নিখোঁজ ৮মৎস্যজীবী - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 1 August 2018

ট্রলার ডুবি!নিখোঁজ ৮মৎস্যজীবী



মৃন্ময় নস্কর, দক্ষিন ২৪ পরগণা: কাকদ্বীপের লোথিয়ান দ্বীপ এর কাছে আবারো ট্রলার ডুবির ঘটনা ঘটল। মঙ্গলবার রাত আটটা নাগাদ কাকদ্বীপের একদম উপকূলের কাছে এফ বি পারমিতা ট্রলার সমুদ্র উত্তাল থাকায় হঠাৎ উল্টে যায় ।ট্রলার টিতে মোট ১৮ জন মৎস্যজীবী ছিল তার মধ্যে বেশিরভাগ মৎস্যজীবী কে নিরাপদে উদ্ধার করা গিয়েছে। বেশ কিছু মৎস্যজীবী নিখোঁজ।এই মুহূর্তে নিখোঁজ মৎস্যজীবীর সংখ্যা ৮। নিখোঁজ মৎস্যজীবীদের খোঁজে চলছে তল্লাশি। সমুদ্র উত্তাল ও সামুদ্রিক ঝড় হাওয়া কারণে এই ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।

No comments:

Post a Comment

Post Top Ad