চুরির জেরে বন্ধ কোলিয়ারি উৎপাদন।ঘটনাটি ঘটেছে আসানসোল জামুড়িয়ার নিঘা কোলিয়ারিতে।
জানা গিয়েছে, শুক্রবার রাতে কোলিয়ারি ট্রান্সফরমার রুম থেকে বিভিন্ন বাক্সের তালা ভেঙ্গে সরঞ্জাম চুরি হয় ।এরপরেই কর্মীরা প্রায় এক ঘন্টা কাজ বন্ধ করে দেয়।পরে ম্যানেজমেন্টের আশ্বাসে পুনরায় কোলিয়ারি উৎপাদন আরম্ভ হয়।এ ব্যাপারে ম্যানেজমেন্টের কোন মন্তব্য পাওয়া যায়নি ।
কর্মীদের অভিযোগ, জামুড়িয়ার নিঘা কোলিয়ারিতে এমন কোন দিন নেই যে চুরি কথা শোনা যায় না, কয়লা থেকে আরম্ভ করে লোহা এমনকি কর্মীরা যখন কাজে খাদে নামে তখন তাদের ব্যাগ থেকেও বিভিন্ন সামগ্রী চুরি হয়।

No comments:
Post a Comment