ঘর-মারুতিতে আগুন শাসকদলের! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 25 August 2018

ঘর-মারুতিতে আগুন শাসকদলের!



অর্ক রায়, মালদা: রাজ‍্যে পঞ্চায়েত বোর্ড গঠন শুরু হতেই চারিদিকে চলেছে হিংসা প্রতিহিংসা। বাদ যায়নি মালদহের রতুয়া-২ ব্লকের পুখুরিয়া থানার আড়াইডাঙ্গা অঞ্চলের নেস্তা গ্রামেও।রতুয়া-২ ব্লকের আড়াইডাঙ্গা অঞ্চলের ২২৩ নং বুথের নেস্তা গ্রামের বিজেপির গ্রামপঞ্চায়েতের সদস্য সুমিত মাঝির একটি ঘর ও দুটি মারুতি ভ‍্যানে অগ্নিসংযোগের অভিযোগ শাসক দলের বিরুদ্ধে।গাড়ি মালিক সুমিত মাঝি জানান, শুক্রবার ছিল আড়াইডাঙ্গা গ্রামপঞ্চায়েতে প্ৰধান গঠন সেখানে প্ৰধান গঠন হয় শাসক দলের চন্দনা মন্ডল প্ৰধান গঠনের বিরুদ্ধে আমি একটি অভিযোগ করেছিলাম তার পর সেই রাতেই দুটোর সময় আমার একটি ঘরে ও দুটি মারুতি ভ‍্যানে আগুন ধরিয়ে দেওয়া হয়, অভিযোগের তীর শাসক দলের বিরুদ্ধে।

পাশাপাশি মালদা জেলা বিজেপির প্রাত্তন সভাপতি শুভেন্দু শেখর রায় জানান রাজনৈতিক প্রতি হিংসা চলছে আমাদের প্রার্থী পঞ্চায়েত গঠনে তৃণমূলের দিকে সমর্থন ক‍রেনি তাই বিজেপি প্রার্থীদের শাসানো হচ্ছে এমনকি আমাদের প্রাধান পদপ্রার্থী শ‍্যামলী মন্ডলকে ও প্রাণনাসের হুমকি দেওয়া হয়েছে।এসব হুমকি দিয়ে বিজেপিকে রুখতে পারবে না আগামী দিনে বাংলায় তৃণমূল কংগ্রেসের সাথে বিজেপির লড়াই হবে।যদিও স্থানীয় তৃনমূল নেতা তাপস চৌধুরী সমস্ত অভিযোগ মিথ্যা ও ভিত্তিহিন বলে উড়িয়ে দেন।অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নামে পুখুরিয়া থানার পুলিশ শর্ট সার্কিট থেকে আগুন ছড়াই বলে অনুমান পুলিশের।

No comments:

Post a Comment

Post Top Ad