চোরের দৌরাত্ম্যে অস্থির ইসিএল! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 8 August 2018

চোরের দৌরাত্ম্যে অস্থির ইসিএল!



চোরের দৌরাত্ম্যে প্রায় ৫ ঘন্টা উৎপাদন বন্ধ রইল ইসিএলের কোলিয়ারীতে। ঘটনাটি ঘটেছে আসানসোল জামুরিয়ার কুনুস্তোড়িয়া এরিয়ার অন্তর্গত বেলবাদ কোলিয়ারীতে।

সুত্রের খবর মঙ্গলবার রাত্রি ১২ টা নাগাদ বেলবাদ ৬নং পিটে একদল দুষ্কৃতি কেবল তার চুরি করতে আসে।মাটিতে পোতা প্রায় ১০০মিটার মতো ধাতব তার উঠিয়ে নেয়। কিন্তু তারটি কাটার সময় বিস্ফোরন ঘটে। বিস্ফোরণের আওয়াজে কর্মরত শ্রমিক এবং সুরাক্ষাকর্মীরা চলে আসে এবং তারা পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীদের দাবি, দুষ্কৃতিদের মধ্যে ২ জন গুরুতর আহত হয়। কিন্ত দুষ্কৃতিরা তাদেরকে নিয়ে চম্পট দেয়। পরে রাজ্য সরকারের বিদ্যুৎ দফতর এবং ইসিএলের কর্মীদের চেষ্টায় সকাল ৫. ৩০ নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হয়।শ্রমিকদের দাবি রাত্রি ১২. ১০থেকে সকাল পর্যন্ত বিচ্যুত না থাকায় কোলিয়ারী উত্পাদন বন্ধ ছিল। এই বিষয় নিয়ে ইসিএল কতৃপক্ষ এবং পুলিশ প্রশাসন ক্যামেরার সামনে কিছুই বলতে চাইনি ।

No comments:

Post a Comment

Post Top Ad