বাড়ির চাল ভেঙে পড়ায় বিক্ষোভ! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 6 August 2018

বাড়ির চাল ভেঙে পড়ায় বিক্ষোভ!


খনির ব্লাস্টিং এ পাথর ছিটকে বাড়ির চাল ভেঙে পড়ায় পুনর্বাসনের দাবিতে বিক্ষোভ ৷ ঘটনাটি কুলটি থানার চৌরাঙ্গি ফাঁড়ির অন্তর্গত বড়িরা গ্রামের ধাওড়া পাড়ার ৷ সোমবার দুপুর ১:৩০ নাগাদ বিসিসিএল দামোগোড়িয়া খনিতে ব্লাস্টিং এর কারণে পাথর ছিটকে এসে ধাওড়া পাড়ার জয়দেব বাউড়ির বাড়ির টালির চাল ভেঙে দেয় ৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ৷ খবর পেয়ে বিসিসিএল খনি কর্তৃপক্ষ এলাকা পরিদর্শনে এলে তাদের ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করে এলাকার মানুষ ৷ এলাকার মানুষের বক্তব্য , বারবার খনি কর্তৃপক্ষকে বিষয়টি জানালেও কোনো স্থায়ী সমস্যার সমাধান হয়নি ৷ অথচ ব্লাস্টিং এর কারণে তাদের বসতি এলাকার বাড়িগুলি দুলতে থাকে ও ফাটল দেখা দেয় ৷ যারফলে যে কোনো সময় বড়সড় দুর্ঘটনা ও প্রাণহানীর ঘটনা ঘটতে পারে ৷সমস্যার সমাধানে অবিলম্বে খনি কর্তৃপক্ষ তাদের পুনরবাসনের ব্যবস্থা করুক ৷ অথবা ব্লাস্টিং বন্ধ করুক ৷ এলাকার পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে উপস্থিত হয় চৌরাঙ্গি ফাঁড়ির পুলিশ ৷

No comments:

Post a Comment

Post Top Ad