আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী শ্রমিকরা তাদের দাবি আদায়ে শুক্রবার থেকে অবস্থান বিক্ষোভের সাথে রিলে অনশন শুরু করে ৷ অস্থায়ী শ্রমিকদের পক্ষ থেকে দাবি করা হয় , তারা বারবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে বৈষম্যের শিকার হচ্ছেন ৷ বিগত দু বছর ধরে তাদের বেতন পরিকাঠামোর কোনো পরিবর্তন আনা হয়নি।পাশাপাশি তারা সরকারের ইএসআই প্রকল্প থেকেও বঞ্চিত ৷ তাদের স্থায়ী করণের কোনও ব্যবস্থা করেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৷ ইতিপূর্বে বিশ্ববিদ্যালয়ের ৪২ জন অস্থায়ী শ্রমিক তাদের দাবি নিয়ে রেজিস্টারের সাথে দেখা করলেও কোনো সুফল হয়নি ৷ তাই তারা বৃহস্পতিবার থেকেই অবস্থান বিক্ষোভ শুরু করেন ৷ পাশাপাশি শুক্রবার থেকে নিজেদের দাবি আদায়ে তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির ছাতার তলায় তারা রিলে অনশন আন্দোলন শুরু করেছে ৷

No comments:
Post a Comment