ভাইরালঃ জাতীয় দলের জার্সি পরে হাতে বিয়ারের বোতল! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 24 August 2018

ভাইরালঃ জাতীয় দলের জার্সি পরে হাতে বিয়ারের বোতল!

জাতীয় দলের জার্সি পরে হাতে বিয়ারের বোতল! সমালোচনার মুখে শিখর, বিজয়
ইংলিশদের বিপক্ষে টানা দুই টেস্টে হারের পর ট্রেন্টব্রিজে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বিরাট কোহলির ভারত। পাঁচ ম্যাচের সিরিজ এখন ২-১ এ। সমর্থকদের পাশাপাশি কেন, আনন্দে ভাসছে টিম ইন্ডিয়াও। এমন আনন্দের ক্ষণে টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে হই-হুল্লোড় চলবে সেটাই স্বাভাবিক। তবে হই-হুল্লোড়ের ধরণ দেখার পর ক্রিকেটপ্রেমীরা বাঁকা চোখে তাকাচ্ছেন মুরলী বিজয়, শিখর ধাওয়ানদের দিকে।
গায়ে দেশের জার্সি। হাতে বিয়ারের বোতল। শিখর-বিজয়ের এমন ছবিতেই তোলপাড় নেট-দুনিয়া। এমন ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে শিখর লিখলেন, একটা দারুন জয় এখজন দারুন সতীর্থের সঙ্গে পালন করছি।
এরপর থেকেই সমালোচনার মুখে পড়েন ভারতীয় ওপেনিং জুটি। যদিও হাতে বিয়ারের বোতল নিয়ে ক্রিকেটারদের ছবি নতুন কিছু নয়। এক্ষেত্রে অনেকেই বলছেন, আইকনদের ক্রিকেটারদের এমন ছবি ছোটদের উপর খারাপ প্রভাব বিস্তার করবে।

No comments:

Post a Comment

Post Top Ad