কততম স্বাধীনতা দিবস জানেনা সরকারি স্কুলের ছাত্র। সরকারি স্কুলের এমনই দৈন্য দশা চিত্র উঠে এলো স্বাধীনতা দিবসের সকালে। স্কুলে স্বাধীনতা দিবস পালন করবে বলে স্কুলের গেটের সামনে হাজির মহিশীলা গভর্মেন্ট স্কুল এর ছাত্র ছাত্রীরা। ব্রেকিং বাংলার প্রতিনিধির ক্যামেরা সামনে আসতেই হকচকিয়ে গেল তারা। কত তম স্বাধীনতা দিবস জানে না। তবে কিসের পঠনপাঠন? দেশের স্বাধীনতা কত তম বর্ষে পদার্পণ করলো সামান্য এই তথ্যটুকু ছাত্র-ছাত্রীদের কাছে পরিষ্কার নয়। এরপরে আরো আশ্চর্য হওয়ার কথা। স্বাধীনতা দিবস অনেক দূরের কথা স্কুলের প্রধান শিক্ষকের নাম টুকুও বলতে পারল না ছাত্ররা।
পড়াশোনার এমনই দৈনদশা সরকারি স্কুলে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাইকেল, জুতো ছাড়াও কন্যাশ্রীর টাকা দিয়ে ছাত্রছাত্রীরা যাতে সরকারি স্কুলে ভালো করে পঠন-পাঠন করতে পারে তার চেষ্টা করে চলেছে অবিরত। কিন্তু স্কুলের শিক্ষকরা সঠিক পাঠ দান করলে তো! সঠিকভাবে পড়াশোনা হলে একটি শিশু নিজের স্বাধীনতা দিবসটির তথ্য অন্তত মনে রাখত।

Thik kotha,sob taka dia master er job korche
ReplyDeleteThik kotha,sob taka dia master er job korche
ReplyDeleteThik kotha,sob taka dia master er job korche
ReplyDelete