গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 1 August 2018

গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ


অর্ক রায়, মালদা :-গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নিয়ামকে ঘেরাও করে বিক্ষোভ ছাত্র ছাত্রীদের।পরীক্ষার্থীদের অভিযোগ,সিলেবাসের বাইরে থেকে তাঁদের প্রশ্ন এসেছে।

উল্লেখ্য, ৩১শে জুলাই থেকে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলিতে স্নাতক স্তরের পরীক্ষা শুরু হয়েছে।বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী অ্যাওয়ে সেন্টারে পরীক্ষা দিচ্ছেন পড়ুয়ারা।পুরাতন মালদার গৌড় কলেজের সিট পড়েছে গাজোল কলেজে।এদিন সেখানেই পরীক্ষা দিতে যান গৌড় কলেজের পরীক্ষার্থীরা।সেখানেই সমস্যায় পড়েন ফুড অ্যান্ড নিউট্রিশন বিভাগের প্রথম বর্ষের পড়ুয়ারা।তাঁদের অভিযোগ,তাঁরা যা প্রশ্নপত্র পেয়েছেন তার ৮০ শতাংশের বেশি সিলেবাস বহির্ভূত।প্রথম পত্রের প্রশ্নপত্র হাতে পেয়েই তাঁদের মাথায় হাত পড়ে।দেখেন,যা প্রশ্নপত্র রয়েছে,তার ৮০ শতাংশের বেশি সিলেবাস বহির্ভূত।এর প্রতিবাদে বুধবার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে গিয়ে পরীক্ষা নিয়ামকের ঘরের সামনে বসে পরে পরীক্ষার্থীরা।

No comments:

Post a Comment

Post Top Ad