ক’জন লোকের মুখ বন্ধ করবো? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 1 August 2018

ক’জন লোকের মুখ বন্ধ করবো?


কলকাতার জনপ্রিয় নায়িকা নুসরাত জাহান। হাল সময়ের এই ক্রেজ নায়িকাকে নিয়ে সমালোচনাও কম হয় না। ক্যারিয়ার জুড়ে তাকে নিয়ে অনেক গসিপই চালু রয়েছে।
বিশেষ করে প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ এর শ্রীকান্ত মোহতার সঙ্গে তার প্রেমের গুঞ্জন শোনা যায়। বিষয়টি নিয়ে খোলামেলাভাবে বলেছেন নুসরাত।
নায়িকার ভাষ্য, অ্যাই অ্যাম ডেটিং শ্রীকান্ত মোহতা। এর চেয়ে বেশি হাস্যকর কিছু নেই! আমার মা জিজ্ঞেস করছে, এসব কী লেখা হচ্ছে? আমি বললাম, এর চেয়ে বড় ঠাট্টা আর হয় না।
এছাড়া নুসরাত ধর্মান্তরিত হয়েছেন এমন কথাও শোনা যায়। জবাবে নুসরাত বলেন, রথের দিন জগন্নাথের রথের দড়ি প্রত্যেকবার আমি টানি। এবার অস্ট্রেলিয়ায় ছিলাম বলে যেতে পারিনি।
রথের সময়ের ওই ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক দিন ধরে বলা হচ্ছে, আমি ধর্মান্তরিত হয়েছি। আমার বাড়িতে মন্দির আছে। তার মানে আমি মুসলমান নই, তা তো নয়। আমি সেকুলার। কোনও ধর্মকে আঘাত দিতে পারবো না।
গোপনে বিয়ে করেছেন নুসরাত এমন একটি গুঞ্জনও বেশ সরব রয়েছে। এ ব্যাপারে তিনি বলেন, অভিনেত্রী বলে সম্পর্ক গোপন করবো না। যার সঙ্গে অনেকদিন ধরে সম্পর্কে আছি, তাকেই বিয়ে করবো। যারা বলছে, আমি বিবাহিত, তারা প্রমাণ দিক।


‘ক্রিসক্রস’ সিনেমায় পাঁচজন নায়িকা আছে, এমন সিনেমা আপনি বেছে নিলেন কেন? এমন প্রশ্নের জবাবে নুসরাত বলেন, মনে হয়েছিল, পাঁচটা মেয়ের গল্পে আমি আর মিমি কী করবো! তাই একটু চিন্তায় ছিলাম। স্ক্রিপ্ট শোনার পর মনে হলো, এরচেয়ে ভালো চরিত্র আমার জন্য হতেই পারে না। মেহেরের চরিত্রটা রিলেট করতে পারলাম। আমিও মেহেরের মতো নন কম্প্রোমাইজিং ব্যক্তি। কোনও কিছুর জন্য নিজের আদর্শকে বিসর্জন দেবো না। তার জন্য হয়তো আমাকে অনেক ভাঙতে হয়েছে, লড়তে হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad