কবে ও কার ছবিতে বলিউডে অভিষেক হবে শাহরুখের মেয়ে সুহানার? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 10 August 2018

কবে ও কার ছবিতে বলিউডে অভিষেক হবে শাহরুখের মেয়ে সুহানার?





প্রয়াত শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুরের পরে এবার শাহরুখের কন্যা সুহানা খান। সাইফ কন্যা সারা আলি খানের কথা সকলেরই জানা। তার বলিউডে আত্মপ্রকাশের সঙ্গেই এবার খবরে সুহানা খানও। সুহানাও পা রাখতে চলেছেন বলিউড জগতে।

তবে কে হবেন সুহানার প্রথম ছবির পরিচালক? সেটা অবশ্য এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে জানা গেছে, করণ জোহর থেকে সঞ্জয়লীলা বানশালী কিংবা সুজয় ঘোষ, প্রত্যেক তারকা পরিচালকই মুখিয়ে রয়েছেন সুহানার সঙ্গে কাজ করতে। তবে যিনিই হোন, সুহানার অভিষেক যে কেবল সময়ের অপেক্ষা, তা বলার অপেক্ষা রাখে না। 

শাহরুখ খানের এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন, শাহরুখ পুত্র আরিয়ানের অভিনয়ে তেমন আগ্রহ না থাকলেও কন্যা সুহানা অভিনয়কেই ক্যারিয়ার হিসেবে দেখতে চান। বাবা শাহরুখ চেয়েছিলেন, আগে নিজেকে ভাল করে তৈরি করুক সুহানা। সেইমতো সুহানা থিয়েটারে কাজ করছেন। মেয়ের অভিনয় দেখার পরে অবশ্য শাহরুখ ও গৌরী দু’জনেই বুঝতে পেরেছেন সুহানা অভিনয়ের জন্য তৈরি।

প্রসঙ্গত, কিংবদন্তি অভিনেত্রী শাবানা আজমিও সুহানার কাজ দেখে মুগ্ধ। সোশ্যাল মিডিয়ায় সুহানার জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। সম্প্রতি, বিখ্যাত ‘ভোগ’ পত্রিকার প্রচ্ছদে সুহানাকে দেখা গেছে। সেই ছবি ভাইরাল হয়েছে। যা দেখে অনেকেই মনে করছেন, সুহানার মধ্যে জনপ্রিয়তার উপাদান মজুত রয়েছে। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত কবে ও কার ছবিতে বলিউডে নিজের ইনিংস শুরু করেন কিং খানের আদরের কন্যা।

No comments:

Post a Comment

Post Top Ad