মৃন্ময় নস্কর, দক্ষিণ ২৪ পরগণা: পঞ্চায়েত বোর্ড গঠনকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব ও মারামারি। গ্রেপ্তার তৃণমূলের উপপ্রধান। ঘটনাটি ঘটেছে বারুইপুরের কুমোর হাট পোস্ট অফিস সংলগ্ন এলাকায়।
উল্লেখ্য, পঞ্চায়েত বোর্ড গঠনের আগেই বারুইপুরে ধপ ধপি ১ পঞ্ছায়েত এর রাশ তৃনমূলের কোন গোষ্ঠীর হাতে থাকবে , এই দখল দারি কে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে উত্তপ্ত হল বারুইপুরের কুমোর হাট পোস্ট অফিস সংলগ্ন এলাকা ।
অভিযোগ , রাতে ধপ ধপি ১ পঞ্চায়েতের উপ প্রধান রুল আমিন গাজি এর মদতে প্রায় ২০ থেকে ২৫ জন তৃনমূল কংগ্রেস কর্মী সসস্ত্র অবস্থায় হামলা চালায় তৃনমূল কংগ্রেস কর্মী আস রফ খান ওরফে সুন্দর খান সহ তার ছেলে ও সঙ্গী সাথিদের উপর বোতল ,লাঠি নিয়ে হামলা চালানো হয় ।৫ থেকে ৬ জন তৃনমূল কংগ্রেস কর্মী আহত হয় । রাতে তাদের নিয়ে আসা হয় বারুইপুর মহকুমা হাসপাতালে । ঘটনা স্থলে উত্তেজনা ছড়ালে বারুইপুর থানার পুলিশ ঘটনা স্থলে যায় ।
উত্তেজনা থাকায় এলাকায় পুলিশ পিকেট বসেছে । এই ঘটনার জেরে ধপ ধপি ১ পঞ্চায়েতের উপ প্রধান রুল আমিন গাজি সহ তার এক সাথিকে বারুইপুর থানার পুলিশ গ্রেপ্তার করেছে । শুক্রবার দুপুরে তাদের বারুইপুর মহকুমা আদালতে তোলা হয় ।এই প্রসঙ্গে আহত তৃনমূল কংগ্রেস কর্মী আস রফ খান জানান ,"রাতে কুমোর হাট পোস্ট অফিসের কাছে সুন্দর ফার্নিচার নামক দোকানে আমি বসেছিলাম ,তৃনমূলের এক কর্মী বাবাই বলে এক জন এসে বলে আমার দোকানে সিপিএম দলের অফিস করেছি কেন ,আমি প্রতিবাদ জানিয়ে বলি সারা জীবন তৃনমূল কংগ্রেস করি ,আর আমার দোকানে সিপিএম কেন আসবে ।তৃনমূলের লোকজনরাই আসে ,এর পর সে চলে গিয়ে রাতে আবার উপ প্রধান রুল আমিন গাজির বাড়িতে মিটিং করে ২০ থেকে ২৫ জন আবার এসে আমার দোকানের সামনে হামলা চালায় । আমাকে মারে ,সাথে আমার ছেলে আক্রাম খান সহ তৃনমূল কংগ্রেস কর্মী নুরুল হক ঢালি ,নুরুদ্দিন ঢালি সহ ৫ থেকে ৬ জন তৃনমূল কংগ্রেস কর্মীকে লাঠি ,বোতল দিয়ে মারা হয় ,তাদের কে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।" আস রফ সর্দারের এও অভিযোগ ,"সামনে পঞ্চায়েত বোর্ড গঠন তাই দখল নিতে তৃনমূলের উপ প্রধান রুল আমিন গাজির মদতে এই হামলা চালানো হয়" ।উপ প্রধানের অনৈতিক কাজের প্রতিবাদ করতেই এই হামলা ।এই বিষয়ে বারুইপুর ব্লক তৃনমূল কংগ্রেস সভাপতি শ্যাম সুন্দর চক্রবর্তী জানান , আমি দলের ঊর্ধ্বতন কে জানিয়েছি , বিষয়টি দেখা হচ্ছে ।

No comments:
Post a Comment